এক্সপ্লোর

Motorola G04: মোটো জি০৪ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? নজর কেড়ে নেবে কোন কোন ফিচার?

Motorola Smartphone: কালো, নীল, সবুজ এবং কমলা রঙে ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি০৪ ফোন। অ্যাড্রয়েড ১৪- র সাপোর্ট থাকবে মোটোরোলা 'জি' সিরিজের আসন্ন ফোনে।

Motorola G04: মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এবার লঞ্চ হবে মোটো জি০৪ (Moto G04) ফোন। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে এই ফোনের জন্য। তার থেকে অনুমান, মোটো জি০৪ ভারতে লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি Unisoc T606 প্রসেসর থাকবে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। মোটো জি০৪ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে।

কালো, নীল, সবুজ এবং কমলা রঙে ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি০৪ ফোন। অ্যাড্রয়েড ১৪- র সাপোর্ট থাকবে মোটোরোলা 'জি' সিরিজের আসন্ন ফোনে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টের ভারতে লঞ্চ হতে পারে মোটো জি০৪ ফোন। ভার্চুয়াল র‍্যামের ফিচার রয়েছে এই ফোনে। তার সাহায্যে ফোনের অনবোর্ড মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটো জি০৪ ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকার কথা রয়েছে। শোনা গিয়েছে, মোটো জি০৪ ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ১০২ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং সর্বোচ্চ ২২ ঘণ্টার টক টাইম পাওয়া যাবে। Dolby Atmos টেকনোলজি সম্পন্ন স্টিরিও স্পিকার রয়েছে মোটোরোলার এই ফোনে। 

বিশ্বের কয়েকটি দেশে মোটো জি০৪ ফোন আগেই লঞ্চ হয়েছে। এবার আসতে চলেছে ভারতে। এখনও এই ফোনের দাম সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও নির্দিষ্ট তথ্য কমই প্রকাশ্যে এসেছে। তবে লঞ্চের আগে মোটোরোলা সংস্থা তাদের এই ফোন সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে বলে অনুমান প্রযুক্তি বিশেষজ্ঞদের। 

সম্প্রতি ভারতে মোটোরোলা 'জি' সিরিজের একটি ফোনের বিক্রি শুরু হয়েছে

মোটো জি২৪ পাওয়ার- এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। মোটো জি২৪ পাওয়ার ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে এক্সচেজ অফার হিসেবে ৭৫০ টাকা ফ্ল্যাট এক্সচেঞ্জ পাবেন ক্রেতারা। তার ফলে দু'টি ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ৮২৪৯ টাকা এবং ৯২৪৯ টাকা। 

আরও পড়ূন- ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২০০ই ৫জি ফোন? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget