এক্সপ্লোর

Moto G32: মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি৩২ লঞ্চ হল ভারতে, দাম কত?

Motorola Smartphone: মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি৩২ ভারতে লঞ্চ হয়েছে। দেখে নিন এই ফোনের দাম ও বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন।

Moto G32: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের (Notorola G Series) নতুন ফোন মোটো জি৩২ (Moto G32)। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আর ফোনের পিছনের অংশে বা ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট রয়েছে মোটো জি৩২ ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে স্পেশ্যাল ThinkShield সিকিউরিটি সলিউশন। মোটোরোলার এই ফোনে একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে স্টিরিও স্পিকার রয়েছে এবং সেখানে আছে Dolby Atmos সাপোর্ট।

ভারতে মোটো জি৩২ ফোনের দাম এবং উপলব্ধতা

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন ফোন মোটো জি৩২। মিনারেল গ্রে এবং সাটিন সিলভার- এই দুই রঙে পাওয়া যাবে মোটোরোলার নতুন ফোন। আগামী ১৬ অগস্ট থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। মোটো জি৩২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রথম সারির অফলাইন দোকান থেকে।

মোটো জি৩২ ফোনের দামে বিভিন্ন অফার

যদি ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে মোটো জি৩২ ফোন কেনেন তাহলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম হবে ১১,৭৪৯ টাকা। জিওর তরফেও ক্রেতাদের জন্য ছাড় থাকছে। রিচার্জের ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। এর পাশাপাশি জি৫- এর এক বছরের সাবস্ক্রিপশন যার খরচ ২৫৪৯ টাকা, সেখানে ৫৪৯ টাকা ছাড় পাবেন ক্রেতারা।

মোটো জি৩২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এছাড়াও রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর।
  • মোটো জি৩২ ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮৪ গ্রাম। এই ফোনের ইনবিল্ড ৬৪ জিবি স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।

আরও পড়ুন- ১২,০০০ টাকার নিচের চিনা স্মার্টফোনে নিষেধাজ্ঞা ! ভারত নিতে পারে এই সিদ্ধান্ত

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget