এক্সপ্লোর

Moto G72: ভারতে মোটো জি৭২ ফোন কবে লঞ্চ হতে পারে? দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন

Motorola Smartphone: মোটোরোলা সংস্থা ভারতে তাদের 'জি' সিরিজের নতুন ৪জি ফোন লঞ্চ করতে চলেছে। মোটো জি৭২ ৪জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Moto G72: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) নতুন স্মার্টফোন। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মোটোরোলা জি৭২ (Moto G72) ফোন ভারতে লঞ্চ হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে মোটোরোলার এই নতুন ফোন। ফোনের অব্যবহৃত ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে এই র‍্যামের পরিমাণ আরও ৪জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মোটোরোলা জি৭২ (Moto G72 4G) ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। শোনা যাচ্ছে, এই ফোন ৪জি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে মোটো জি৭২ ৪জি ফোনে।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা ‘জি’ সিরিজের দুটো ফোন মোটো জি৬২ এবং মোটো জি৩২। এই দুই ফোনের দাম।

ভারতে মোটো জি৬২ ৫জি ফোনের দাম

মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Frosted Blue এবং Midnight Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৬২ ৫জি ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।

ভারতে মোটো জি৩২ ফোনের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন ফোন মোটো জি৩২। মিনারেল গ্রে এবং সাটিন সিলভার- এই দুই রঙে পাওয়া যাবে মোটোরোলার নতুন ফোন। এই মোটো জি৩২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রথম সারির অফলাইন দোকান থেকে।

মোটো জি৪২

এই দুই ফোনেরও আগে ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৪২ ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। অ্যাটলান্টিক গ্রিন এবং মেটালিক রোজ- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৪২ ফোন। 

আরও পড়ুন- সম্ভবত আর কয়েকদিনের অপেক্ষা, ভারতে আসছে জিও-র ৫জি পরিষেবা, সঙ্গে জিওফোন ৫জি-ও

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget