এক্সপ্লোর

Jio 5G: সম্ভবত আর কয়েকদিনের অপেক্ষা, ভারতে আসছে জিও-র ৫জি পরিষেবা, সঙ্গে জিওফোন ৫জি-ও

JioPhone 5G: ভারতে জিওর ৫জি পরিষেবার সঙ্গেই লঞ্চ হতে পারে জিওফোন ৫জি। কবে লঞ্চ হতে পারে, জেনে নিন।

5G Network: ভারতে ৫জি নেটওয়ার্ক (5G Network) চালু করার জন্য প্রস্তুত রয়েছে দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি। ৫জি পরিষেবা দিতে তৈরি হয়েছে ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল, রিলায়েন্স জিও সংস্থা। শোনা যাচ্ছে, আগামী ২৯ অগস্ট ভারতে লঞ্চ হতে পারে জিও- র ৫জি (Jio 5G) পরিষেবা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং বা AGM অনুষ্ঠিত হবে আগামী ২৯ অগস্ট। সেখানেই জিওর ৫জি পরিষেবা (Jio 5G Network) এবং জিওফোন ৫জি লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও রিলায়েন্সের তরফে এখনও এই প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি।

৫জি পরিষেবা নিয়ে বেশ অনেকদিন ধরেই কাজ করছে রিলায়েন্স জিও সংস্থা। শোনা গিয়েছে, খুব তাড়াতাড়িই ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে তারা। প্রাথমিক পর্যায়ে মোট ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু করতে জিও। সেই তালিকায় রয়েছে- দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, হায়দরাবাদ, আহমেদাবাদ, গাঁধীনগর, গুরুগ্রাম, মুম্বই, পুণে, চেন্নাই, জামনগর, কলকাতা এবং লখনউ।

জিওফোন ৫জি

২৯ অগস্টে AGM- এ রিলায়েন্স জিও তাদের ৫জি স্মার্টফোনও লঞ্চ করতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর থাকতে পারে জিওর ৫জি ফোনে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ যুক্ত থাকতে পারে। PragatiOS সফটওয়্যারের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। একাধিক জিও অ্যাপ থাকতে চলেছে আসন্ন ফোনে। এছাড়াও থাকতে পারে গুগল প্লে সার্ভিস। ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারিও থাকতে পারে জিওর ৫জি ফোনে। এর সঙ্গে থাকতে পারে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তাইপ-সি ইউএসবি চার্জিং পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে জিও ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে। এছাড়াও জিও ৫জি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর, অলওয়েজ অন গুগল অ্যাসিসট্যান্ট, read-aloud text, গুগল লেন্স, গুগল ট্রান্সলেট ফিচারের সাপোর্ট থাকতে পারে জিও ৫জি ফোনে। ১০ হাজার টাকার মধ্যে জিও ৫জি ফোনের দাম হতে পারে বলে শোনা গিয়েছে।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ, কবে?

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget