এক্সপ্লোর

Motorola Edge 50 Pro: ভারতে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন কবে লঞ্চ হতে চলেছে? রইল সম্ভাব্য দাম এবং ফিচার

Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ প্রো মিড-রেঞ্জের একটি ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। 

Motorola Edge 50 Pro: মোটোরোলা (Motorola) সংস্থা ভারতে মিড-রেঞ্জের সেগমেন্টে (Mid Range Segment)একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে, আগামী ৩ এপ্রিল ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro)। দেশে লঞ্চের পর মোটোরোলা এজ সিরিজের (Motorola Edge Series) এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart India) থেকে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট (Water And Dust Resistant) রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে থাকতে পারে ৫০ ওয়াটের ওয়্যারলেস এবং ১২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা থাকতে চলেছে মোটরোলা এজ ৫০ সিরিজের (Motorola Edge 50 Series) এই প্রো মডেলে। এর পাশাপাশি এই ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের সাহায্যে। 

আনুষ্ঠানিক লঞ্চের আগে দেখে নেওয়া যাক মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের দাম ভারতে কত হতে পারে 

অনুমান করা হচ্ছে, ভারতে এই ফোন লঞ্চ হতে পারে ৪৪,৯৯৯ টাকায়। টিপস্টার পারল গগলানি এই আভাস দিয়েছেন। তবে মোটোরোলা সংস্থা কিছু ঘোষণা করেনি। এই ফোন কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। মোটোরোলা এজ ৫০ প্রো মিড-রেঞ্জের একটি ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একঝলকে 

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির pOLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে। সুরক্ষার জন্যে এই ডিসপ্লের উপর থাকতে পারে Corning Gorilla Glass 5 সেফগার্ড। 
  • এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে একটি বিলাসবহুল সিলিকন ভেগান লেদার ফিনিশ। এর ফলে ফোন দেখতে হবে সুন্দর-স্মার্ট-ঝকঝকে-স্টাইলিশ-অভিজাত এবং হাতে গ্রিপ করতে বা ধরতে সুবিধা হবে।
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকতে পারে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে। এই ফোনে ১০ ওয়ায়টের ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে এআই ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকতে পারে। এখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং টেলিফটো লেন্স থাকতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রেডমি এ৩এক্স, কোন ফোনের সঙ্গে মিল থাকার সম্ভাবনা রয়েছে? 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget