এক্সপ্লোর

Motorola Smartphones: ভারতে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দাম কত? কী কী অফার রয়েছে?

Motorola Edge 50 Pro: এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

Motorola Smartphones: ভারতে মোটোরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro) ফোনের বিক্রি শুরু হয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, মোটোরোলা সংস্থার অনলাইন স্টোর এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে এই ফোন কেনা যাবে। তিনটি রঙে এবং দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো (Motorola Smartphones) ফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর রয়েছে এই ফোন। এছাড়াও রয়েছে pOLED কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের দাম এবং বিভিন্ন অফারগুলি দেখে নিন 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। ইন্ট্রোডাক্টরি অফারে এই ফোনের বেস মডেলের দাম কমে হচ্ছে ২৭,৯৯৯ টাকা। অর্থাৎ ৪০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। Black Beauty, Luxe Lavender, Moonlight Pearl- এই তিনটি শেডে কেনা যাবে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের বেস ভ্যারিয়েন্ট। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ক্ষেত্রে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোনের বদলে নতুন মডেল কিনলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। যাঁরা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড কিংবা ইএমআই ট্রানজাকশনে ফোন কিনবেন তাঁরা ২২৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ফ্লিপকার্টে ক্রেতাদের জন্য নো-কস্ট ইএমআই- এর সুবিধা রয়েছে। সেখানে মাসিক কিস্তি শুরু হবে ৩০৮৪ টাকা থেকে। যদি ক্রেতারা এই ফোন এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কেনেন (full swipe transactions) তাহলেও ইনস্ট্যান্ট ২০০০ টাকা ছাড় পাবেন। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি pOLED curved ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এখানে পাওয়া যাবে 1.5K রেজোলিউশন।
  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২৫ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস টার্বো চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনের ট্রিপল রেয়রা ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেনসর যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। আর রয়েছে ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার যেখানে থ্রি-এক্স অপটিকাল জুম রয়েছে। 

আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি পি১ ৫জি সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget