এক্সপ্লোর

Realme P1 5G Series: ভারতে আসছে রিয়েলমি পি১ ৫জি সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে?

Realme P1 5G And Realme P1 Pro 5G: ভারতে রিয়েলমি পি১ ৫জি সিরিজের মধ্যে দুটো ফোন লঞ্চ হতে চলেছে। এই তালিকায় রয়েছে রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- এই দুই ফোন।

Realme P1 5G Series: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি১ ৫জি সিরিজ (Realme P1 5G Series) লঞ্চ। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৫ এপ্রিল। রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- (Realme P1 Pro 5G) এই দুই ফোন লঞ্চ হবে রিয়েলমি পি১ ৫জি সিরিজের মধ্যে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। রিয়েলমি সংস্থা জানিয়েছে, তাদের নতুন দুই ফোনে থাকবে TUV Rheinland eye-protection সার্টিফায়েড ডিসপ্লে থাকবে যার ফলে ফোন অনেকক্ষণ দেখলেও ইউজারদের চোখের ক্ষতি হবে না। এছাড়াও থাকবে রেনওয়াটার টাচ ফিচার। এই বিশেষ ফিচারের সাহায্যে বৃষ্টির মধ্যে কিংবা ভেজা হাতে ফোন ব্যবহার করতে পারবেন ইউজাররা। এছাড়াও রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- এই দুই ফোনেই থাকতে চলেছে ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। সম্প্রতি রিয়েলমি সংস্থা তাদের নতুন স্মার্টফোন সিরিজের ফোনের ডিজাইন প্রকাশ করেছে। কী কী রঙে এই ফোনগুলি লঞ্চ হবে তাও জানা গিয়েছে। 

ভারতে রিয়েলমি পি১ ৫জি সিরিজের ফোন কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হতে পারে এই সিরিজের দুই ফোন 

লঞ্চের পর রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি-  দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। কারণ এই দুই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে ফ্লিপকার্টের মাইক্রোসাইটে এবং রিয়েলমি ইন্ডিয়ার প্রোডাক্ট পেজে। রিয়েলমি পি১ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে Peacock Green এবং Phoenix Red- এই দুই রঙে। এছাড়াও রিয়েলমি পি১ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে Parrot Blue এবং Phoenix Red- এই দুই রঙে। রিয়েলমি পি১ ৫জি সিরিজের ফোনের রেয়ার প্যানেলে গ্লসি ফিনিশ থাকতে চলেছে এবং তার সঙ্গে থাকবে একটি বিশেষ প্যাটার্ন। 

রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- এই দুই ফোন দেখতে কেমন হতে চলেছে 

এই দুই ফোনের রেয়ার প্যানেলেই থাকতে চলেছে বড় আকারের সামান্য উঁচু গোলাকার ক্যামেরা মডিউল। অনেকটা বিলাসবহুল ঘড়ির মট দেখতে এই ডিজাইন। রিয়েলমি ১২ সিরিজের ফোনের ক্ষেত্রেও এমন ধরনের রেয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল। রিয়েলমি পি১ ৫জি ফোনে তিনটি রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে এই ফোনে। তার সঙ্গে এই ফোনে একটি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। এছাড়াও একটি কার্ভড AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। 

  • ভারতে রিয়েলমি পি১ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোন IP54 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
  • এছাড়াও রিয়েলমি পি১ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। 
  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট এবং সাতটি স্তর যুক্ত VC cooling system থাকবে। 

রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনেও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED স্ক্রিন থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকতে পারে। আর থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, একটি 3D VC কুলিং সিস্টেম এবং tactile ইঞ্জিন। রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- এই দুই ফোনেই ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- মোটো জি৬৪ ৫জি ফোন কবে লঞ্চ হচ্ছে ভারতে? কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে এই মডেলে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget