এক্সপ্লোর

Motorola Smartphone: ফোনের ডিসপ্লে মুড়িয়ে বেঁধে নেওয়া যাবে কবজিতে ! দেখতে লাগবে স্মার্টওয়াচের মতো

Rollable Display: মোটোরোলার এই রোলেবল ডিসপ্লের ধারণা চলতি বছর শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩- এ একঝলক পাওয়া গিয়েছিল।

Motorola Smartphone: ফোল্ডেবল ফোন (Foldable Phone) এখন গ্যাজেট প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ। ইতিমধ্যেই একাধিক সংস্থা ফোল্ডেবল ফোন লঞ্চ করে ফেলেছে। তবে এবার এক অভিনব ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা (Motorola) সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোনের ডিসপ্লে নাকি র‍্যাপ করে অর্থাৎ গুটিয়ে নিয়ে কবজিতে বাঁধা যাবে। পরে নেওয়া যাবে অনেকটা রিস্টব্যান্ড বা স্মার্টওয়াচের মতো। লেনোভো অধিকৃত মোটোরোলা সংস্থার এই ফোল্ডেবল ফোনে ফ্লেক্সিবল pOLED ডিসপ্লে থাকতে পারে। Lenovo Tech World 2023 বার্ষিক এই ইভেন্টে এই নতুন ধরনের আধুনিক ও উন্নত ডিসপ্লের কথা প্রকাশ্যে এনেছে কর্তৃপক্ষ। মোটোরোলার এই নতুন ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED স্ক্রিন থাকতে পারে, যা ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে বাঁকানো যাবে। এর পাশাপাশি কবজির চারপাশে র‍্যাপ করে রিস্টব্যান্ড বা স্মার্টওয়াচের মতো পরে নেওয়া যাবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, মোটোরোলা সংস্থা নতুন অ্যাডাপ্টিভ ডিসপ্লে কনসেপ্ট প্রকাশ্যে এনেছিল Lenovo Tech World 2023 বার্ষিক ইভেন্টে। এই জাতীয় ডিভাইসে একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে থাকবে যেটা বাঁকানো যাবে এবং বিভিন্ন আকৃতি দেওয়া সম্ভব হবে ইউজারের প্রয়োজন অনুসারে। এই অ্যাডাপ্টিভ ডিসপ্লে কনসেপ্ট অনুসারে একটি স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ফোনকে একটি ফ্ল্যাট আকৃতি দেওয়া যাবে যা আবার গোলাকারে বেঁধে ফেলা যাবে কবজিতে। এছাড়া আরও বিভিন্ন আকৃতি দেওয়া যেতে পারে। কবজিতে বাঁধার ফলে ইউজাররা এই ধরনের স্মার্টফোনে হ্যান্ড ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন। 

মোটোরোলার এই রোলেবল ডিসপ্লের ধারণা চলতি বছর শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩- এ একঝলক পাওয়া গিয়েছিল। মোটোরোলা ছাড়াও ভিভো, টিসিএল, ট্র্যাশন হোল্ডিংস এইসব সংস্থাও রোলেবল ডিসপ্লের ধারণা আগামী বছরের মধ্যে প্রকাশ্যে আনতে চলেছে বলে অনুমান করছেন টেক বিশেষজ্ঞরা। মোটোরোলার এই রোলেবল ডিসপ্লে যুক্ত ফোন কবে লঞ্চ হবে তা জানা যায়নি এখনও। তবে এই ফো ইউজাররা রিস্ট বা কবজিতে বেঁধে নেওয়ার পরে স্মার্টওয়াচের মতোই সুবিধা পাবেন। 

মোটোরোলা সংস্থা এই রোলেবল ডিসপ্লের ফোন ছাড়াও জেনারেটিভ এআই ফিচার সম্পর্কেও বিবরণ দিয়েছে যার সাহায্যে ইউজাররা নিজেদের ফোন পার্সোনালাইজ করতে পারবেন। এর সঙ্গে মোটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা একটি পার্সোনাল অ্যাসিসট্যান্ট তৈরি করতে চলেছে যার নাম MotoAI, যা ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। এছাড়াও আগামী দিনে আসতে চলেছে এআই কনসেপ্টের মোটোরোলা মডেল, যেখানে ফোনের ক্যামেরা সিস্টেমে ডকুমেন্ট স্ক্যান করার সুবিধা থাকবে। 

আরও পড়ুন- চুলের হাজারো সমস্যার সমাধান এই পাঁচ মশলায়, তালিকায় কী কী রয়েছে?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget