এক্সপ্লোর

Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে কার্ভড ডিসপ্লে, দাম কত?

Motorola Edge 50 Fusion: মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ২ চিপ। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। 

Motorola Smartphones: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন (Motorola Edge 50 Fusion Phone)। লেনোভো (Lenovo) অধিকৃত সংস্থা মোটোরোলার 'এজ' সিরিজের (Motorola Edge Series Phone) এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের (Android 14 Out Of The Box) সাপোর্ট। তিনটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড (Three Android Operating Sysytem Upgrades) পাওয়া যাবে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে, এমনই দাবি সংস্থার। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৬৮ ওয়াটের TurboPower চার্জিং সাপোর্ট। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ২ চিপ। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। 

ভারতে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে এবং কী কী রঙে কেনা যাবে এই ফোন, কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য- জেনে নিন সবিস্তারে 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন ভারতে লঞ্চ হয়েছে হট পিঙ্ক এবং মার্শমেলো ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন। এর সঙ্গে রয়েছে ভেগান লেদার ফিনিশ। এছাড়াও রয়েছে ফরেস্ট ব্লু রঙের ফোন যেখানে polymethyl methacrylate (PMMA) ফিনিশ দেখা যাবে। 

আগামী ২২ মে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট ইন্ডিয়া ই-কমার্স সংস্থা এবং মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আর অফলাইনে এই ফোন পাবেন দেশের বিভিন্ন রিটেল স্টোরে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন কিনলে ক্রেতারা ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। 

মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। ডিসপ্লেতে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এটি একটি কার্ভড ডিসপ্লে। তার উপরে সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass 5 প্রোটেকশন। তার ফলে ফোন হাত থেকে অসাবধানে পড়ে গেলেও সহজে ভাঙবে না স্ক্রিন। 
  • এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- রিয়েলমি জিটি ৬টি ফোনের চার্জিং ফিচার কেমন হতে চলেছে? আর কী চমক থাকছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget