এক্সপ্লোর

Motorola: ৩ এপ্রিল ভারতে 'নতুন কিছু' লঞ্চ করতে চলেছে মোটোরোলা, গ্রাহকদের কী উপহার দেবে সংস্থা?

Motorola Edge 50 Pro: প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ অনুমান করছেন ভারতে আগামী ৩ এপ্রিল সম্ভবত লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। যদিও মোটোরোলা সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

Motorola: মোটোরোলা সংস্থা ভারতে এপ্রিল মাসের শুরুতেই নতুন একটি ডিভাইস লঞ্চ করতে চলেছে। আগামী ৩ এপ্রিল মোটোরোলা (Motorola) সংস্থা নতুন একটি ফোন লঞ্চ করতে পারে। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে অনুমান, হয়তো মোটোরোলা এজ ৫০ প্রো (MOtorola Edge 50 Pro) ফোন ভারতের বাজারে লঞ্চ হতে পারে। যদিও ৩ এপ্রিল মোটোরোলা সংস্থা ভারতের বাজারে কী লঞ্চ করতে চলেছে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। শুধু মোটোরোলা ইন্ডিয়ার তরফে এই আভাস দেওয়া হয়েছে যে ৩ এপ্রিল নতুন কিছু লঞ্চ হতে চলেছে দেশে। নয়া দিল্লিতে ওই দিন মোটোরোলার একটি ইভেন্টও রয়েছে। অনুমান, সেখানেই হয়তো নতুন কিছু লঞ্চের কথা ঘোষণা করবে মোটোরোলা সংস্থা। দিন যত এগোবে আরও বেশি তথ্য প্রকাশ্যে আসবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৪০ প্রো ফোনের সাকসেসর হিসেবে। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অনেক ফিচার থাকতে পারে। চিনে সম্প্রতি 'এআই মোবাইল ফোন' হিসেবে লঞ্চ হয়েছে মোটো এক্স৫০ আলট্রা। শোনা গিয়েছে, চিনের বাইরে অন্যত্র এই ফোন মোটোরোলা এজ ৫০ প্রো হিসেবে লঞ্চ হতে পারে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের সম্ভাব্য কিছু তথ্য ফাঁস হয়েছে। সেই দলে রয়েছে ফোনের ডিজাইন এবং রং। কালো, পার্পল এবং সাদা রঙে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন লঞ্চ হতে পারে। স্টোন লাইক প্যাটার্ন অর্থাৎ পাথুরে ধরনের প্যাটার্ন থাকতে পারে এই ফোনের সাদা রঙের মডেলে। এছাড়াও শোনা যাচ্ছে, মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। এছাড়াও দেখা যেতে পারে faux লেদার ফিনিশ। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোন মার্কিন যুক্তরাষ্ট্রেও লঞ্চের কথা রয়েছে। সেখানে এই ফোন মোটরোলা এজ প্লাস (২০২৪) হিসেবে লঞ্চ হতে পারে। এই ফোনে কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। মোটোরোলার এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ হতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ১২ মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৭৩ মিলিমিটারের টেলিফটো শুটার থাকার কথা রয়েছে। এই টেলিফটো শুটারের সঙ্গে প্রায় ৬এক্স জুম ফিচার যুক্ত থাকতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে 'পিন' করা যাবে একাধিক চ্যাট, নেওয়া যাবে না প্রোফাইল পিকচারের স্ক্রিনশট

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget