এক্সপ্লোর

NASA Warning: প্রবল সৌরঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবী, সতর্কবার্তা দিল নাসা; বন্ধ হতে পারে সমস্ত মোবাইল নেটওয়ার্ক

Mobile Network: দ্বিতীয় বিস্ফোরণের পরে রেডিও ব্ল্যাক আউটের ঘটনা জানা যাচ্ছে। বিশেষত আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ এশিয়ায় কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল বেতার সংযোগ।

Solar Storm: বিগত বেশ কয়েকদিন ধরে সূর্যের গতিপ্রকৃতি নিয়ে বিজ্ঞানীরা অত্যন্ত আশঙ্কায় রয়েছেন। সূর্যের পৃষ্ঠে নিরন্তর বিস্ফোরণ মহাকাশ আবহাওয়াবিদদের চিন্তা বাড়িয়ে তুলেছে। সূত্র অনুসারে, সূর্য থেকে যে উচ্চক্ষমতাযুক্ত রশ্মি বেরিয়ে আসছে তা সরাসরি এসে পড়বে পৃথিবীতে আর এর কারণে পৃথিবীর সমস্ত মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট, পাওয়ার সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে।

কী চলছে সূর্যে

সূর্যের মধ্যে অধিক সক্রিয় একটি জায়গা রয়েছে যার নাম সানস্পট AR4087। আর এই স্পট থেকেই একের পর শক্তিশালী বিস্ফোরণ ঘটে চলেছে। এই বিস্ফোরণকে বলা হয় 'এক্স ক্লাস ফ্লেয়ারস' যেগুলি দুরন্ত ক্ষমতাযুক্ত সৌর বিস্ফোরণ। বিজ্ঞানীরা চিন্তায় ছিলেন যখন প্রথম ১৩ মে তারিখে পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল X1.2 ফ্লেয়ারটি। কিন্তু তারপরেই আরেকটি শক্তিশালী রশ্মি বেরিয়ে আসে সূর্যপৃষ্ঠ থেকে যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেডিও তরঙ্গকে ক্ষতিগ্রস্ত করে।

কোথায় কোথায় প্রভাব পড়েছে

এই দ্বিতীয় বিস্ফোরণের পরে রেডিও ব্ল্যাক আউটের ঘটনা জানা যাচ্ছে। বিশেষত আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ এশিয়ায় কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল বেতার সংযোগ। এটা স্পষ্ট যে যদি এই সৌরঝড়ের তীব্রতা আরও বেশি হত, তাহলে দৈনন্দিন প্রয়োজনীয় উপাদান যেমন মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত হত।

প্রস্তুতি নিতে শুরু করেছে আমেরিকা

এই সৌরঝড়ের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করে এই মাসের শুরুতেউ আমেরিকা একটি বিশেষ ড্রিল আয়োজন করেছিল। বিভিন্ন এজেন্সি এই ড্রিলে সংশ নিয়েছিল। ৮ মে এই ড্রিল আয়োজিত হয়েছিল কলোরাডোতে, স্পেস ও ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রুপ এই ড্রিলে অংশ নিয়েছিল। এর মাধ্যমে বোঝানো হয়েছিল যদি এই শক্তিশালী সৌরঝড়ের কবলে পড়ে পৃথিবী তাহলে কীভাবে এর মোকাবিলা করা যাবে।

আগামী দিনে কী হতে চলেছে

এই ড্রিলে একটি কল্পিত অবস্থার কথা ধরা হয় যে ২০২৮ সালে পৃথিবীতে একটি বিরাট সৌরঝড় আছড়ে পড়েছে। এর ফলে বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হবে, পাওয়ারগ্রিড নষ্ট হয়ে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ চলে যাবে অন্ধকারে।  

সাধারণ মানুষের কী করা উচিত

সম্পূর্ণরূপে মোবাইল নেটওয়ার্কের উপর ভরসা করা ঠিক নয়।

ব্যাকআপ পাওয়ার রেখে দেওয়া দরকার, প্রয়োজনে জরুরি কাজের জন্য রেডিও রাখা যেতে পারে।

সরকারি এজেন্সির থেকে কোনও সতর্কবার্তা এলে খেয়াল রাখতে হবে।

কবে এবং ঠিক কত তীব্রতায় এই সৌরঝড় প্রভাব ফেলবে পৃথিবীতে তা সম্পূর্ণ নির্ভর করছে এর শক্তি ও দিকের উপরে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget