এক্সপ্লোর

Netflix Password Sharing: নতুন বছর থেকে আর শেয়ার করা যাবে না নেটফ্লিক্সের পাসওয়ার্ড, ইউজারদের জন্য দুঃখের খবর

Netflix: মূলত বিশ্বজুড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল নেটফ্লিক্স সংস্থা। আর সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

Netflix: বিশ্বের জনপ্রিয় ওটিটি (OTT Platform) মাধ্যমগুলির মধ্যে অন্যতম হল নেটফ্লিক্স (Netflix)। তবে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের তুলনায় নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন খরচ কিছুটা বেশি। সেইজন বেশিরভাগ ইউজারের মধ্যেই 'পাসওয়ার্ড শেয়ারিং'- (Password Sharing) এর প্রবণতা রয়েছে। অর্থাৎ তিন বা চারজন ইউজার একসঙ্গে নেটফ্লিক্সে একটি অ্যাকাউন্ট খোলেন এবং সাবস্ক্রিপশন করেন। সেক্ষেত্রে খরচ ভাগ হয়ে যায়। আর পাসওয়ার্ড শেয়ারিং অপশন থাকায় সবাই মিলে একটা অ্যাকাউন্ট থেকেই কনটেন্ট দেখতে পারেন। তবে এই সুবিধাই নতুন বছর থেকে বন্ধ হতে চলেছে বলে শোনা গিয়েছে। অর্থাৎ আর পাসওয়ার্ড শেয়ার করা যাবে না বন্ধুদের সঙ্গে। আর যদি পাসওয়ার্ড শেয়ার করে একই অ্যাকাউন্ট থেকে অনেকে সুবিধা পেতে চান, তাহলে দিতে হবে অতিরিক্ত টাকা। বিশ্বজুড়েই এই নতুন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। তবে নিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও নেটফ্লিক্স কর্তৃপক্ষ ঘোষণা করেনি। শোনা গিয়েছে, নেটফ্লিক্সের একই পাসওয়ার্ড ব্যবহারকারীরা একই পরিবারের সদস্য কিনা তা বোঝার জন্য এবার থেকে নাকি ইউজারদের নেটফ্লিক্স অ্যাকাউন্ট যে ডিভাইস থেকে ব্যবহার করা হচ্ছে তার আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং অ্যাকাউন্টের গতিবিধি নজরে রাখা হবে। 

মূলত বিশ্বজুড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল নেটফ্লিক্স সংস্থা। কারণ একটা অ্যাকাউন্ট একের বেশি ইউজার মিলে ব্যবহার করলে কমে যায় গ্রাহক সংখ্যা। অর্থাৎ সাবস্ক্রিপশনের সঙ্গে সঙ্গে কমতে থাকে লাভের অর্থের পরিমাণ। সেই জন্যই এই পাসয়ার্ড শেয়ারিং পদ্ধতি বন্ধ করতে চাইছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী একজন ইউজার তাঁর বন্ধুকে নিজের নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানিয়ে দিলেও দ্বিতীয় ইউজার হয়তো আর বিনামূল্যে পরিষেবা পাবেন না। শোনা যাচ্ছে, একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে অ্যামাজন প্রাইমের ক্ষেত্রেও। আর ওটিটি প্ল্যাটফর্মগুলির এই নয়া নিয়ম না মানলে ইউজারকে জেল পর্যন্ত যেতে হতে পারে। 

বাতিল হতেও পারে আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট

ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখা- বিশ্বের বিভিন্ন দেশে নেটফ্লিক্সের কনটেন্ট দেখা যায়। এবার আপনি যদি ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখতে যান এবং ধরা পড়েন তাহলে প্রথমে নেটফ্লিক্সের তরফে বার্তা পাঠানো হবে যে অবিলম্বে ভিপিএন ব্যবহার বন্ধ করুন। এই শর্তাবলী না মানলে আপনার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। মূলত ভিপিএনের মাধ্যমে ইউজারের অবস্থান লুকিয়ে রাখা যায়। অর্থাৎ আপনি ভারতে বসে অন্য দেশের কনটেন্ট দেখতে পাবেন। এই বিষয়টিই একেবারে পছন্দ করে না নেটফ্লিক্স সংস্থা। তাই ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে খুব সাবধানে থাকুন।

নেটফ্লিক্সের অরিজিনাল বা নিজস্ব কনটেন্ট রিপ্রোডিউস করা- যেকোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মই তাদের অরিজিনাল কনটেন্ট অন্য কেউ নকল করলে কড়া পদক্ষেপ নেয়। এক্ষেত্রে নেটফ্লিক্সের ব্যবস্থা একটু বেশিই কঠিন। তাই এ ব্যাপারে শুরু থেকেই সাবধানে থাকুন। নাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার সাধের নেটফ্লিক্স অ্যাকাউন্ট। 

আরও পড়ুন- ট্যুইটারের সিইও হতে চান ইমেলের স্রষ্টা শিব আইয়াদুরাই

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget