এক্সপ্লোর

Noise Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2, থাকবে ৭ দিনের ব্যাটারি লাইফ

Smartwatch: এই স্মার্টওয়াচ কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সাইট থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে শোনা যাচ্ছে।

NoiseFit Core 2: নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2 লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টওয়াচের (Noise Smartwatch) ডিজাইন যথেষ্ট স্মার্ট। ওয়ার্ক আউটের পাশাপাশি এমনি সময়েও অনায়াসে ব্যবহার করা যাবে এই ডিভাইস। এখানে রয়েছে ২২ মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ (Silicon Strap)। নয়েজ সংস্থার দাবি, একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ (Battery Life) বজায় থাকবে এই স্মার্টওয়াচে। NoiseFit Core 2 স্মার্টওয়াচে রয়েছে একটি ১.২৮ ইঞ্চির ডিসপ্লে, যার মধ্যে স্ক্র্যাচ রেজিসট্যান্ট ফিচার রয়েছে। একাধিক হেলথ মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। একটি হার্ট রেট সেনসর, একটি SpO2 ব্লাড অক্সিজেন সেনসর এবং ইন-বিল্ট পিডোমিটার রয়েছে NoiseFit Core 2 স্মার্টওয়াচে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসের সঙ্গেই সাবলীল ভাবে যুক্ত করা যাবে নয়েজের এই নতুন স্মার্টওয়াচ।

ভারতে NoiseFit Core 2 স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা

নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম দেশে ৩৯৯৯ টাকা। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সাইট থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে শোনা যাচ্ছে। সেই সময় Introductory Price হিসেবে এই স্মার্টওয়াচের দাম কিছুটা কমতে পারে। কালো, নীল, সবুজ, ধূসর এবং গোলাপি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে।

NoiseFit Core 2 স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ১। এই স্মার্টওয়াচে ১০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচের স্ট্র্যাপ রিপ্লেসেবল অর্থাৎ পরিবর্তন করা সম্ভব।
  • ২। NoiseFit Core 2 স্মার্টওয়াচে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। এর পাশাপাশি ৩০ দিনের স্ট্যান্ডবাই টাইম থাকতে পারে বলেও শোনা গিয়েছে। একটি ম্যাগনেটিক চার্জ রয়েছে এই ডিভাইসে।
  • ৩। এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার  রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই স্মার্টওয়াচের কোনও ক্ষতি হবে না। এই স্মার্টওয়াচের ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার পর্যন্ত কাজ করবে। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি এবং আইওএস ১১.০ বা তার বেশি রেঞ্জের ডিভাইসের সঙ্গে সহজে এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব।
  • ৪। ফিটনেস সম্পর্কে সচেতনদের জন্য আদর্শ এই স্মার্টওয়াচ। কারণ এই ডিভাইসে রয়েছে অল ডে হার্ট রেট মেজারমেন্ট ফিচার, ব্লাড অক্সিজেন ট্র্যাকার, স্টেপ অ্যান্ড ক্যালোরি কাউন্টিং ফিচার। এই স্মার্টওয়াচের ডিসপ্লেতে ডিভাইসের সঙ্গে সংযুক্ত ফোনে আসা ফোনকল বা মেসেজ নোটিফিকেশন দেখা যায়। এর পাশাপাশি অ্যালার্ম দেওয়া যায় এই স্মার্টওয়াচে এবং ক্যালেন্ডার ফিচারের সাপোর্টও রয়েছে।  

আরও পড়ুন- ভারতে হাজির নয়েজের নতুন স্মার্টওয়াচ, একবার চার্জে ৭দিন পর্যন্ত থাকবে ব্যাটারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget