এক্সপ্লোর

Nokia 2660 Flip: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ফ্লিপ ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে

Nokia Flip Phone: ভারতে নোকিয়া এই ফ্লিপ ফোনের ৪৮ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬৯৯ টাকা। আপাতত নোকিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। কালো, নীল এবং লাল- এই তিন রঙে লঞ্চ হয়েছে।

Nokia Flip Phone: নোকিয়ার নতুন ফ্লিপ ফোন (Nokia Flip Phone) লঞ্চ হয়েছে ভারতে। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে নোকিয়া ২৬৬০ ফ্লিপ (Nokia 2660 Flip)। এই ফোন পরিচালিত হচ্ছে নোকিয়ার সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ফোনে রয়েছে 4G LTE কানেক্টিভিটি। এই ফোনে একটি ২.৮ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে রয়েছে। সেখানে QVGA রেজোলিউশন রয়েছে। অন্যদিকে রয়েছে আরও একটি ১.৭৭ ইঞ্চির আউটার ডিসপ্লে। সেখানে QQVGA রেজোলিউশন রয়েছে। এর পাশপাশি নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনে রয়েছে একটি Unisoc T107 SoC বা প্রসেসর। এই চিপসেটের সঙ্গে যুক্ত রয়েছে ৪৮ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে প্রায় ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। একটি ০.৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং LED ফ্ল্যাশ লাইট রয়েছে এই ফোনে। মোট তিনটি রঙে লঞ্চ হয়েছে নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোন।

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনের দাম এবং উপলব্ধতা

ভারতে নোকিয়া এই ফ্লিপ ফোনের ৪৮ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬৯৯ টাকা। আপাতত নোকিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। কালো, নীল এবং লাল- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোন। চলতি বছর জুলাই মাসে এই ফোনের কথা প্রকাশ্যে এনেছিল নোকিয়া সংস্থা। এরপর অগস্ট মাসের শুরুতে নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। কিন্তু তখন ভারতে এই ফোন লঞ্চ হয়নি।

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • নোকিয়ার নতুন ফ্লিপ ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এই ফোনে রয়েছে ৪জি কানেক্টিভিটি। Series 30+ OS- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে।
  • একটি ২.৮ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং একটি ১.৭৭ ইঞ্চির আউটার ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই দুই ডিসপ্লেতে রয়েছে যথাক্রমে QVGA এবং QQVGA রেজোলিউশন রয়েছে।
  • একটি Unisoc T107 প্রসেসর রয়েছে নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনে। এর সঙ্গে ৪৮ এমবি র‍্যাম ও ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজের পরিমাণ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
  • নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ০.৩ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ।
  • নোকিয়ার এই নতুন ফ্লিপ ফোনে রয়েছে ব্লুটুথ ভি ৪.২ সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি মাইক্রো USB ২.০ পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এই ফোনে রয়েছে ২.৭৫W চার্জিং সাপোর্ট। আর রয়েছে রিমুভেবল ব্যাটারি।
  • এই ফোনে একটি ৪জি সিম সমেত সর্বোচ্চ ২৪.৯ দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এছাড়াও ৬.৫ ঘণ্টার সর্বোচ্চ টক-টাইম পাওয়া যাবে। একবার চার্জ দিলে এইসব ফিচার পাওয়া সম্ভব। নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনের ওজন প্রায় ১২৩ গ্রাম।

আরও পড়ুন- সেপ্টেম্বরের শুরুতেই ভারতে আসছে পোকো এম৫ ৪জি ফোন, কবে লঞ্চ?

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget