এক্সপ্লোর

WhatsApp: ৩৫টি ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ ! আপনার ফোন নেই তো তালিকায় ?

WhatsApp App Support: পুরনো ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি ভার্সান এবং আইওএস ১২ বা তার থেকে আপডেটেড ভার্সানেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

WhatsApp: আপনার ফোনের কি যথেষ্ট বয়স হয়েছে? মানে আপনি কি অনেকদিন ধরে একটা মডেল ব্যবহার করছেন? তাহলে এবার সমস্যায় পড়তে পারেন আপনি। কারণ সূত্রের খবর, ৩৫টি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাপ আর কাজ করবে না। CanalTech- এর রিপোর্ট অনুসারে স্যামসাং, মোটোরোলা, সোনি, এলসি, অ্যাপেল, হুয়াওয়েই- এইসব সংস্থার মোট ৩৫টি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ অ্যাপটি (WhatsApp App)। বলা হচ্ছে, মূলত হোয়াটসঅ্যাপ অ্যাপে আপডেট (WhatsApp Updates) এবং সিকিউরিটি প্যাচ (Security Patches) আর পাওয়া যাবে এই ৩৫টি ফোনে। ইউজাররা যাতে আরও সহজ, সাবলীল ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন এবং তাঁদের সুরক্ষা-নিরাপত্তাও অটুট থাকে তাই জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতএব হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ফোন আপগ্রেড করার সময় এসে গিয়েছে। 

যে সমস্ত ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাওয়া যাবে না, রইল সেই তালিকা (রয়েছে বেশ কিছু জনপ্রিয় ফোন) 

স্যামসাং 

দক্ষিণ কোরিয়ার সংস্থার স্যামসাংয়ের গ্যালাক্সি Ace প্লাস, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এক্সপ্রেস ২, গ্যালাক্সি গ্র্যান্ড, গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি এস৩ মিনি, গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ, গ্যালাক্সি এস৪ মিনি, গ্যালাক্সি এস৪ জুম- এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ অ্যাপ আর সাপোর্ট করবে না। 

মোটোরোলা 

লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার দুটো ফোন মোটো জি এবং মোটো এক্স- এই দুই মডেলে আর কাজ করবে হোয়াটসঅ্যাপ। 

অ্যাপেল 

আইফোন ৫, আইসোন ৬, আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস এবং আইফোন এসই- এই মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। 

Huawei 

এটি একটি চিনের সংস্থা। এই সংস্থা Ascend পি৬ এস, Ascend জি৫২৫, Huawei সি১৯৯, Huawei জিএক্স১এস, Huawei ওয়াই৬২৫- এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। 

লেনোভো 

লেনোভো ৪৬৬০০, লেনোভো এ৮৫৮টি, লেনোভো পি৭০, লেনোভো এস৮৯০- এই তিন ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। 

সোনি 

এক্সপেরিয়া জেড১, এক্সপেরিয়া ই৩- এই দুই ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। 

এলজি 

অপটিমাস ৪এক্স এইচডি, অপটিমাস জি, অপটিমাস জি প্রো, অপটিমাস এল৭- এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। 

হোয়াটসঅ্যাপে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে বিগত কয়েক বছর ধরে। ইউজারদের নিরাপত্তার দিকে আরও কড়া নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তার জেরেই একাধিক আপডেট এসেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। ইউজাররা যাতে এইসব পরিষেবা ভালভাবে পান তার জন্যই পুরনো ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি ভার্সান এবং আইওএস ১২ বা তার থেকে আপডেটেড ভার্সানেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। তাই আপনার ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ কিংবা আইওএস ১২- র কম বা পুরনো ভার্সান থাকলে আপনি আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। ফোন পরিবর্তন করতে হবে। 

আরও পড়ুন- রিয়েলমি সি৬১ ফোন ভারতে কবে আসছে? লঞ্চের আগেই দাম ঘোষণা সংস্থার, কী কী ফিচার থাকবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget