এক্সপ্লোর

Nothing CMF Phone 1: ৩ ঘণ্টায় বিক্রি ১ লক্ষ ফোন! নাথিং-এর এই ফোনে এমন কী আছে?

CMF Phone 1 Price: দামও করা হয়েছে নাগালের মধ্যেই। মাত্র ১৬ হাজার টাকা থেকে শুরু কিন্তু রয়েছে দুরন্ত ফিচার

নয়াদিল্লি: সাব-ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। তাতেই বিপুল সাড়া। এমনই দাবি করা হয়েছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা নাথিং-এর (Nothing) তরফে। লন্ডন-ভিত্তিক মোবাইল প্রস্তুতকারক সংস্থা নাথিং শুক্রবার ঘোষণা করেছে যে তারা তাদের সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন সিএমএফ ১ (CMF 1)-এর ১ লক্ষ ইউনিট বিক্রি করেছে। সংস্থার দাবি, বিভিন্ন চ্যানেলে মাত্র তিন ঘণ্টায় ১ লক্ষ ফোন বিক্রি হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই সাব ব্র্যান্ডের ফোন ভারতেই তৈরি করা হয়েছে। IANS-এর প্রতিবেদন অনুযায়ী, মোবাইল প্রস্তুতাকারক সংস্থা নাথিং একটি বিবৃতিতে জানিয়েছে সিএমএফ ১ (CMF 1)-এর অপ্রতিরোধ্য চাহিদা রয়েছে। এর অত্যাধুনিক প্রযুক্তি এবং দুরন্ত ডিজাইন রয়েছে যা নাথিং-এর (Nothing CMF Phone 1) সুনাম আরও দৃঢ় করবে। 

২টি ভ্যারিয়েন্টে এসেছে এই ফোন:
মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি ২টি ভ্যারিয়েন্ট এনেছে। এগুলির মধ্যে একটি 6GB+128GB এবং অন্যটি 8GB+128GB। দামও রয়েছে নাগালের মধ্যেই। ১৫৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই মডেলের ফোনের দাম (CMF Phone 1 Price)।

কী কী রয়েছে?
এই স্মার্টফোনটিতে একটি 50MP রিয়ার ক্যামেরা (rear camera) রয়েছে, একটি MediaTek Dimensity 7300 5G প্রসেসর রয়েছে, একটি 6.67-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। ব্য়াটারি ব্যাকআপের দিকেও খেয়াল রেখেছে সংস্থা, রয়েছে একটি 5000 mAh ব্যাটারি। এর পাশাপাশি এই ফোনে রয়েছে একটি 16 MP সেলফি ক্যামেরা। এই ফোনের রিফ্রেশ রেট (Refresh Rate) 120 Hz, যা ফোনের ব্যবহার আনন্দদায়ক করবে বলে মনে করা হচ্ছে।

মোবাইল প্রস্তুতকারক সংস্থা নাথিং বলেছে যে ভারতে ডিভাইসটি তৈরি করার পিছনে সংস্থার একাধিক লক্ষ্য রয়েছে। স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগ করার সময় দেশের সমৃদ্ধ উৎপাদন ব্য়বস্থাকে কাজে লাগানো, দেশের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করা এবং চাকরির সুযোগ তৈরি করা সেগুলির মধ্যে রয়েছে।

বিশ্বজনীন কৌশলের অংশ হিসেবে ভারতের বাজারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা এবং 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের সঙ্গে খাপ খাওয়ানো সংস্থার লক্ষ্য বলে জানানো হয়েছে। এই মোবাইল ফোনটি উচ্চ মানের, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য যা ভারতীয়দের পছন্দ হবে এবং চাহিদা পূরণ করবে বলে মনে করছে সংস্থা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'এবার কেন্দ্রের সরকার কিন্তু...', মুম্বই থেকে মমতার কথায় কীসের ইঙ্গিত?

সেরা শিরোনাম

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget