এক্সপ্লোর

OnePlus: চড়া দামে ভারতে আসছে ওয়ানপ্লাসের দুটো ফোন, কী কী লঞ্চ হবে? দাম কত হতে পারে

Oneplus Smartphone: ওয়ানপ্লাস ১১ ৫জি এবং ওয়ানপ্লাস ১১ আর লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে।

OnePlus 11 5G: আগামী বছর ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) ফোন। ৭ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ওয়ানপ্লাস নতুন বছরে প্রথম এই ফ্ল্যাগশিপ ফোনই লঞ্চ করতে চলেছে। অত্যাধুনিক ফিচারের পাশপাশি চড়া দামও হবে এই ফোনের। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম হতে পারে ৫৫ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। 

একনজরে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের খুঁটিনাটি তথ্য

  • ওয়ানপ্লাসের শেয়ার করা টিজারে দেখা গিয়েছে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। ব্যাক ক্যামেরায় থাকবে সার্কুলার বা গোলাকার মডেল।
  • মূলত কালো রঙে এই ফোন লঞ্চ হবে। ফোনের পিছনে থাকতে পারে গ্লাস ব্যাক এবং গ্লসি ফিনিশ। এবার শোনা গিয়েছে, অন্য রঙের শেডে এবং ম্যাট ফিনিশেও এই ফোন লঞ্চ হতে পারে।
  • এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ থাকবে ওয়ানপ্লাসের আসন্ন এই ফোনে।
  • এই ফ্ল্যাগশিপ ফোনে একটি ৬.৭ ইঞ্চির AMOLED Panel থাকতে পারে। QHD+ রেজোলিউশন থাকবে এই ডিসপ্লের মধ্যে। রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • হাই রেজোলিউশনের টেলিফটো ক্যামেরা থাকবে এই ফোনে। এছাড়াও ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও থাকতে পারে। 
  • এছাড়াও থাকবে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর, ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর, ২এক্স জুম- থাকবে ওই ফোনে। 
  • ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোরট থাকতে পারে। এই ফোনের সঙ্গে চার্জার দেওয়া হবে কোম্পানির তরফে। 
  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও থাকবে ডিসপ্লের উপর। 

ওয়ানপ্লাস ১১আর

এই ফোনের দাম ৫০ হাজার টাকার আশপাশে থাকবে। ওয়ানপ্লাস ১১আর ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভবনা রয়েছে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট ও ১৬ জিবি র‍্যাম। এর সঙ্গে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকবে। 

Redmi Note 12 Series 

নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) মডেল। আগামী ৫ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হবে জানিয়েছে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। জানুয়ারি মাসে রেডমি নোট ১২ সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 'প্রো প্লাস' ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও জানা গিয়েছে, রেডমি নোট ১২ সিরিজের তিনটে ফোনেই থাকবে ৫জি সাপোর্ট। 

আরও পড়ুন- ক্রিসমাসের আগে ফের কর্মী ছাঁটাই ট্যুইটারে! এবার কোপ পলিসি টিমে

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget