এক্সপ্লোর

Twitter Employee Layoff: ক্রিসমাসের আগে ফের কর্মী ছাঁটাই ট্যুইটারে! এবার কোপ পলিসি টিমে

Twitter: প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারে বর্তমানে কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। সেপ্টেম্বরের শেষভাগে এই সংখ্যা ছিল ৭৫০০ ছিল।

Twitter: ফের কর্মী ছাঁটাই (Employee Layoff) হচ্ছে ট্যুইটারে। এবার কোপ পড়েছে ট্যুইটারের পলিসি টিমের (Twitter Policy Team) উপরে। অক্টোবর মাসের শেষে ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে কোম্পানির ওয়ার্ক ফোর্স প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। শুরুর দিকেও ট্যুইটারের পলিসি টিমের উপর কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছিল। নতুন করে ফের এই টিম থেকেই ছাঁটাই শুরু হয়েছে। গত সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে একটি ট্যুইটের মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারে বর্তমানে কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। সেপ্টেম্বরের শেষভাগে এই সংখ্যা ছিল ৭৫০০ ছিল। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ক্রিসমাসের ঠিক আগেই এভাবে নতুন করে ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় উদ্বেগ শুরু হয়েছে বাকি কর্মরতদের মনেও। ট্যুইটারের পাবলিক পলিসি টিমের সদস্যা Theodora Skeadas- র ট্যুইট থেকেই কর্মী ছাঁটাইয়ের কথা জানা গিয়েছে। এই কর্মীর কথায় যতজন কর্মী এই টিমে এখন কাজ করছিলেন তার মধ্যেও অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর পাশপাশি সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে ট্যুইটারের পাবলিক পলিসি চিফ Sinead McSweeney কোম্পানি থেকে সরে গিয়েছেন। তাঁর পদে আসীন হয়েছেন গ্লোবাল পাবলিক পলিসি স্ট্র্যাটেজির সিনিয়র ডিরেক্টর Nick Pickles। 

ট্যুইটারে নতুন ফিচার- ট্যুইটারে একটি নতুন ফিচার চালু হয়েছে। ট্যুইটের ক্ষেত্রেও ভিউ কাউন্টের সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ ট্যুইটারে কোনও ভিডিও পোস্ট করলে যেমন তার ভিউ দেখা যায়, তেমনটাই এবার হবে ট্যুইটের ক্ষেত্রেও। ইতিমধ্যেই বেশ কিছু ইউজার এই ফিচার দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে সকলের জন্য এখনও এই নতুন ফিচার চালু করা হয়নি। তবে খুব তাড়াতাড়ি চালু হবে বলে মনে করা হচ্ছে। গত ৯ডিসেম্বর ট্যুইট করে ইলন মাস্ক জানিয়েছিলেন যে মাইক্রোব্লগিং মাধ্যমে নতুন ফিচার আসতে চলেছে। এর পাশাপাশি এখন ট্যুইটারে সার্চ করে ক্রিপ্টোকারেন্সির দাম এবং তালিকাভুক্ত কোম্পানির স্টক সম্পর্কেও জানতে পারবেন ইউজাররা। 
 
ট্যুইটারের নতুন সিইও- বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, জোরকদমে ট্যুইটারের নতুন সিইও খোঁজার কাজ শুরু করে দিয়েছেন ইলন মাস্ক। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ট্যুইটারে একটি Poll অর্থাৎ ভোট করেছিলেন তিনি। সেখানে ইলন মাস্ক ইউজারদের জিজ্ঞেস করেছিলেন তাঁর সিইও পদ থেকে সরে দাঁড়ানো উচিত কিনা। এই Poll- এর ক্ষেত্রে প্রায় ১০ মিলিয়ন ইউজার সম্মতি জানিয়েছেন, অর্থাৎ তাঁদের মতে ট্যুইটারের সিইও পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। এরপরেই একটি ট্যুইটে মাস্ক লিখেছেন, এই চাকরি নেওয়ার মতো বোকা কাউকে পেলেই তিনি সিইও পদ থেকে সরে যাবেন। তারপর শুধুমাত্র সফটওয়ার এবং সার্ভার দল চালাবেন। এও শোনা গিয়েছে যে, ট্যুইটারে এই Poll বা ভোট করার আগে থেকেই নাকি ট্যুইটারের নতুন সিইও খোঁজার কাজ চালু হয়েছে। তবে এখনও ট্যুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করেননি ইলন মাস্ক।
 
সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget