এক্সপ্লোর

OnePlus Phones: ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ভারতে কত হতে পারে? লঞ্চের আগেই ফাঁস সম্ভাব্য দাম

OnePlus 13 and OnePlus 13R: ওয়ানপ্লাস ১৩আর ফোন একটিই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। তবে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি। 

OnePlus Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩ (OnePlus 13) এবং ওয়ানপ্লাস ১৩আর (OnePlus 13R) - এই দুই ফোন। আগামী ৭ জানুয়ারি এই দুই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের ডিজাইন, রং- এইসব সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। কী কী র‍্যাম এবং স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে তার সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস ১৩আর ফোন rebadged ভার্সান হতে পারে OnePlus Ace 5 এই ফোনের। 

ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ভারতে কত হতে পারে 

ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ৬৭ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারের এক্স পোস্টে এই আভাস পাওয়া গিয়েছে। দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোন। অন্যদিকে ওয়ানপ্লাস ১৩আর ফোন একটিই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। তবে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি। 

ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে 

ওয়ানপ্লাস ১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে Arctic Dawn, Black Eclipse, Midnight Ocean- এই তিন রঙে। অন্যদিকে ওয়ানপ্লাস ১৩আর ফোন ভারতে লঞ্চ হতে পারে Astral Trail এবং Nebula Noir- এই দুই শেডে। লঞ্চের পর এই দুই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে।                     

ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনে যথাক্রমে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। দুটো ফোনেই ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত ফটো এডিটিং এবং নোট নেওয়ার ফিচার। ওয়ানপ্লাস ১৩ ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ এই ফোন জল এবং ধুলোয় নষ্ট হবে না।                       

আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই আসছে রেডমির নয়া ৫জি ফোন, কী কী ফিচার থাকতে চলেছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget