এক্সপ্লোর

OnePlus Phone: ওয়ানপ্লাস ১৩এস আসছে ভারতে, দাম কত হতে পারে এই ফোনের?

OnePlus 13s: ওয়ানপ্লাস ১৩টি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত বেশ কিছু ফিচার থাকতে চলেছে এই ফোনে।

OnePlus Phone: ওয়ানপ্লাস ১৩এস ফোন (OnePlus 13s) ভারতে লঞ্চ হতে চলেছে ৫ জুন। ব্ল্যাক ভেলভেট, পিঙ্ক সাটিন এবং গ্রিন সিল্ক- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের এই ফোন। ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকতে চলেছে ৬.৩২ ইঞ্চির স্ক্রিন। ফোনের ওজন হতে পারে ১৮৫ গ্রাম। আর ফোনটি ৮.১৫ মিলিমিটার পুরু হতে চলেছে। কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে ওয়ানপ্লাসের এই ফোনে। curved 2.5D ডিসপ্লে থাকতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোনের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে। 

ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এছাড়াও এই ফোনে থাকবে একটি ৪৪০০ বর্গ মিলিমিটারের Cryo-Velocity ভেপার চেম্বার এবং ফোনের ব্যাক প্যানেলে থাকবে একটি কুলিং লেয়ার। ফোন গরম হয়ে গেলে যাতে ডিভাইস থেকে তাপ বের করে দিয়ে ফোন ঠান্ডা রাখা যায়, তার জন্যই রয়েছে এই ফিচার। ওয়ানপ্লাস ১৩ সিরিজের আসন্ন ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে যার সঙ্গে অটো ফোকাস ফিচার যুক্ত থাকবে। ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকতে চলেছে একটি নতুন 'প্লাস কি'। আগের ওয়ানপ্লাস ফোনের অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে থাকবে এই 'প্লাস কি' ফিচার। 

ওয়ানপ্লাস ১৩টি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত বেশ কিছু ফিচার থাকতে চলেছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। তার সঙ্গে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসরও থাকতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোনে। মেন রেয়ার ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং সেকেন্ডারি সেনসরে ২এক্স জুম সাপোর্ট যুক্ত থাকবে। ওয়ানপ্লাস সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ওয়ানপ্লাস ১৩এস ফোন। 

ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম ওয়ানপ্লাস ১৩- র থেকে কম এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনের থেকে বেশি হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। শোনা যাচ্ছে, ভারতে ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম ৫৫ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে। তবে কত র‍্যাম ও স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে চলেছে, কোন ভ্যারিয়েন্টের কত দাম হবে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget