এক্সপ্লোর

OnePlus 9RT: ওয়ানপ্লাসের এই ফোনে আসছে ৬০০ হার্টজের ডিসপ্লে, ১৩ অক্টোবর লঞ্চ

OnePlus 9RT: গত সপ্তাহেই ওয়ান প্লাসের তরফে জানানো হয়, OnePlus 9-এর নতুন ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। OnePlus 9RT আসছে চিনে। ফোনে হ্যাকার ব্ল্যাক নামের নতুন রং দিয়েছে কোম্পানি।

নয়াদিল্লি: মাঝে মাত্র একদিনের অপেক্ষা। ১৩ অক্টোবর লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের(OnePlus 9RT)নতুন ফোন। চমকে দেওয়ার মত ডিসপ্লে দিয়েছে কোম্পানি। আপাতত চিনে লঞ্চ হবে এই ফোন। শীঘ্রই আসতে পারে দেশে।

OnePlus 9RT-র স্পেকস: গত সপ্তাহেই ওয়ান প্লাসের তরফে জানানো হয়, OnePlus 9-এর নতুন ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। OnePlus 9RT আসছে চিনে। ফোনে হ্যাকার ব্ল্যাক নামের নতুন রং দিয়েছে কোম্পানি। সঙ্গে থাকছে ৬০০ হার্টজের টাচ স্যাম্পেলিং রেট। টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ফোনে কালো রং বাদে ন্যানো সিলভার রংও আসতে চলেছে।

নতুন মডেলে থাকছে Qualcomm Snapdragon 888 চিপসেট। ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তা থাকছে না গেমারদের। ডিভাইসে থাকবে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে থাকছে wrap ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।শোনা যাচ্ছে, মিডরেঞ্জে এবার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আনতে চলেছে ওয়ান প্লাস।

সম্প্রতি OnePlus-এর নতুন পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন টিপস্টার যোগেশ ব্রার। ট্যুইটারে যোগেশ দাবি করেছেন, লঞ্চ স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতে চলেছে ওয়ানপ্লাস। মিডরেঞ্জ-বাজেট ফোনের দিকে এবার বেশি নজর দিয়েছে কোম্পানি। ওপ্পোর সঙ্গে জোট বাঁধার পর ২০,০০০ টাকার নিচে কিছু ফোন আনবে OnePlus। মনে করা হচ্ছে, ২০২২ সালের দ্বিতীয় কোয়ার্টারেই সেই ফোন লঞ্চ করতে পারে চিনা কোম্পানি।

ভারতে OnePlus-এর অতীত বলছে, প্রথমে কম দামে ফ্ল্যাগশিপ পর্যায়ের ফোন দিত কোম্পানি। বলা যায়, ওয়ান প্লাস থেকেই দেশে 'ফ্ল্যাগশিপ কিলার' শব্দের উৎপত্তি। কোম্পানির ফোনেই লেখা থাকত 'নেভার সেটল'। যদিও পরবর্তীকালে প্রিমিয়াম ফোন আনতে গিয়ে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ওয়ানপ্লাস। পরবর্তীকালে নর্ড সিরিজ এনে সেই ঘাটতি পূরণের চেষ্টা করে চিনা কোম্পানি।কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এবার লক্ষ্যমাত্রা স্থির করে সেই মিডরেঞ্জের দিকেই এগোচ্ছে OnePlus।অন্তত তেমনই বলছে রিপোর্ট।   

আরও পড়ুন: Motorola E40: বিশ্ব বাজারে লঞ্চ মোটোর নয়া ফোন, ভারতে আসছে এই দিন

আরও পড়ুন: Google Pixel 6: ১৯ অক্টোবর লঞ্চ, প্রকাশ্যে আসার আগে ফাঁস ফোনের স্পেকস

আরও পড়ুন: Amazon Navratri Sale: অ্যামাজনে বাম্পার অফার, iPhone 11-এ ২৭,০০০ টাকার বেশি ছাড়

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget