এক্সপ্লোর

OnePlus 12 India: এসে গেল ওয়ান প্লাস ১২, অসাধারণ সব ফিচার্সে ঠাসা এই ফ্ল্যাগশিপ মডেল- কত দাম ?

OnePlus Smartphone: ওয়ান প্লাস ১২-তে থাকছে অসাধারণ সব ফিচার্স এবং স্পেসিফিকেশন। Snapdragon 8 Gen 3 chipset, সুপারফাস্ট 100W চার্জিং সিস্টেম রয়েছে এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ মডেলে।

OnePlus Flagship: ভারতের বাজারে এসে গেল ওয়ান প্লাসের নতুন ফ্ল্যাগশিপ মডেল ওয়ান প্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ান প্লাস ১২ আর। মঙ্গলবার একইসঙ্গে বিশ্বে এবং ভারতের বাজারে এই নতুন মডেলটি লঞ্চ করে ওয়ান প্লাস। ওয়ান প্লাস বাডস ৩-ও নিয়ে এসেছে এই সংস্থা। তবে ওয়ান প্লাসের এই নতুন মডেলে যুক্ত হয়েছে অসাধারণ সব ফিচার্স। দামও বেশ আকর্ষণীয়।

ওয়ান প্লাস ১২-তে (OnePlus 12) থাকছে অসাধারণ সব ফিচার্স এবং স্পেসিফিকেশন। Snapdragon 8 Gen 3 chipset, ব্রাইট 4500 nits peak display এবং সুপারফাস্ট 100W চার্জিং সিস্টেম রয়েছে এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ মডেলে। চলুন দেখে নেওয়া যাক আরও কী ফিচার্স রয়েছে এতে।

ডিজাইন

প্রিমিয়াম ডিজাইনের এই ফোন আয়তনে ১৬৪.৩ মিমি × ৭৫.৮ মিমি × ৯.১৫ মিমি। ফোনের ওজন মাত্র ২২০ গ্রাম। এর পিছনের অংশ যদিও কর্নিং গোরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। মূলত দুটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই ফোন- Flowy Emerald এবং Silky Black।

ডিসস্প্লে

ওয়ান প্লাস ১২ (OnePlus 12) মডেলে ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার সঙ্গে আছে ৩১৬৮ × ১৪৪০ পিক্সেলের রেজোলিউশন।  120Hz ProXDR ডিসপ্লের সঙ্গে ডায়নামিক রিফ্রেশ রেটও থাকছে এই ফোনে।

প্রসেসর

Snapdragon 8 Gen 3 chipset প্রসেসর থাকছে এই ফোনে। র‍্যাম থাকছে দু'রকম ১২ জিবি বা ১৬ জিবি। অন্যদিকে স্টোরেজেও দুটি বিকল্প পাওয়া যাচ্ছে। ২৫৬ জিবি এবং ৫১২ জিবি।

ক্যামেরা

ওয়ান প্লাস ১২ (OnePlus 12) মডেলের ক্যামেরা চোখ কাড়তে বাধ্য। ওয়ান প্লাসের অনুরাগীদের কাছে এই অত্যাধুনিক ক্যামেরা একেবারে আকর্ষণীয় অফারের মত। এই ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। শুধু তাই নয়, এর সঙ্গে উপরি পাওনা ৩এক্স অপটিকাল জুম। ফ্রন্ট ক্যামেরা থাকছে ৩২ মেগাপিক্সেলের।

ব্যাটারি

নতুন ওয়ান প্লাস ১২ মডেলে 5400 mAh ব্যাটারি থাকছে। ফাস্ট চার্জিংয়ের জন্য থাকছে 100W SUPERVOOC এবং 50W AIRVOOC।

সফটওয়্যার

ওয়ান প্লাস ১২ মডেলে সফটওয়্যার হিসেবে রাখা হয়েছে Oxygen OS 14 যা কিনা অ্যান্ড্রয়েড ১৪-র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

দাম

১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলটির (OnePlus 12) দাম ভারতের বাজারে ৬৪,৯৯৯ টাকা। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেল পাওয়া যাবে ৬৯,৯৯৯ টাকায়। ৩০ জানুয়ারি ২০২৪ থেকেই বাজারে পাওয়া যাবে এই নতুন ফ্ল্যাগশিপ ফোন।

আরও পড়ুন: OnePlus Watch 2: ওয়ানপ্লাসের দ্বিতীয় স্মার্টওয়াচ কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget