এক্সপ্লোর

OnePlus Nord 2 Launch : জুলাইয়ে আত্মপ্রকাশ OnePlus Nord 2-র ? অবাক হতে পারেন ভারতীয় ক্রেতারা

Nord CE 5G-র পর, নর্ড সিরিজের আরও একটি নতুন স্মার্ট ফোন আনতে চলেছে ওয়ানপ্লাস।

নয়া দিল্লি : Nord CE 5G-র পর, নর্ড সিরিজের আরও একটি নতুন স্মার্ট ফোন আনতে চলেছে ওয়ানপ্লাস। দাম থাকবে আয়ত্তের মধ্যে। শীঘ্রই ওয়ানপ্লাসের নতুন নর্ড ফোন OnePlus Nord 2-র আত্মপ্রকাশ হতে চলেছে। তবে, এই ফোন অবাক করতে পারে ভারতীয় ক্রেতাদের। 

ফোনটি মেডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট ক্ষমতাবিশিষ্ট । যার অর্থ, ভারতে এটি ওয়ানপ্লাসের প্রথম স্মার্টফোন হতে চলেছে যার কোয়ালকম স্নাপড্রাগন চিপ নেই।

সাধারণত, ভারতে স্মার্টফোনের ক্রেতারা মনে করেন, কোয়ালকম স্নাপড্রাগন চিপসেট অনেক বেশি ক্ষমতাশালী। মেডিয়াটেক, এক্সাইনোস ও অন্যান্যদের থেকে যার ব্যাটারি ব্যাকআপ ভাল। 

Nord 2-র আকারে OnePlus Nord- এর দ্বিতীয় সংস্করণ আনতে চলেছে ওয়ানপ্লাস। রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসেই এর উদ্বোধন হতে পারে। যদিও এটা নিশ্চিত কি না তা জানা যায়নি।

সম্প্রতি একটি ওয়েবসাইটে   OnePlus Nord 2-র স্মার্টফোনের ভ্যারিয়েন্ট দেখা গেছে। যার RAM ৮ জিবি। এছাড়া OnePlus Nord 2-এ ট্রিপল ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেডের ডিসপ্লে বিশিষ্ট এই ফোনে একইরকম ব্যাটারি এবং চার্জিং বৈশিষ্ট্য থাকবে যা  OnePlus Nord CE 5G-তে ছিল। অবশ্যই তা ৫জি নেটওয়ার্কের।

গতবছর ওয়ানপ্লাস নর্ড বাজারে আসার পর থেকেই মিড সেগমেন্টে সেল বাড়তে থাকে চিনা কোম্পানির। এমনকী অনলাইনে ভাল রেটিং পায় এই ফোন। স্বাভাবিকভাবেই এই সিরিজ নিয়ে একটা কৌতূহল রয়েছে ক্রেতাদের মধ্যে। OnePlus Nord 2-এর বৈশিষ্ট্য কেমন হবে ? যেটা জানা যাচ্ছে, OnePlus 9-এর মতো মতো দেখতে হতে পারে OnePlus Nord 2। চলতি বছরেরই গোড়ার দিকে লঞ্চ হয়েছিল OnePlus 9। 

ক্যামেরা কেমন হবে OnePlus Nord 2-এর ? ৫০ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল শুটার থাকতে পারে। খবর অনুযায়ী, সিঙ্গল ৩২ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা থাকবে। ভারতের বাজারে দাম পড়তে পারে ২৫ থেকে ৩০ হাজার টাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget