এক্সপ্লোর

OnePlus Nord 3: ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন, কবে আসছে নয়া মডেল?

OnePlus Nord Series: এর আগে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন।

OnePlus Smartphones: নতুন বছরে ওয়ানপ্লাস তাদের আর একটি ফোন ওয়ানপ্লাস নর্ড ৩ (OnePlus Nord 3) লঞ্চের পরিকল্পনা করছে। যদিও ওয়ানপ্লাস সংস্থা এখনও এই ফোন লঞ্চের প্রসঙ্গে কিছু জানায়নি। আঞ্চলিক ভাবে কোনও ঘোষণাও করা হয়নি স্মার্টফোন কোম্পানির তরফে। তবে শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন ভারতে চলতি বছরই লঞ্চ হতে পারে। সম্ভবত জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন। সূত্রের খবর, ভারতে এই ফোন নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। এমনকি এই ফোনের কোডনাম 'Larry- ও দেখা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের তুলনায় অনেক বেশি আধুনিক ও উন্নত ফিচার নিয়ে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন। 

ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোন একটি ৫জি মডেল হতে চলেছে। 
  • এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

Samsung Galaxy S23 Series: অবশেষে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৩ (Samsung Galaxy Unpacked Event 2023) - এর দিন ঘোষণা হয়েছে। পয়লা ফেব্রুয়ারি এই ইভেন্ট অনুষ্ঠিত হবে সানফ্রান্সিসকোতে। শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy 23 Series) লঞ্চ হতে পারে এই ইভেন্টে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে। ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে আনপ্যাকড ইভেন্ট। ওইদিন ভারতেও লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন। শোনা যাচ্ছে, এই সিরিজের ফোনগুলিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। 

Tecno Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন (Tecno Phantom X2 Pro 5G)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনের প্রি-বুকিং করলে সেখানে রয়েছে লঞ্চ অফার পাওয়া সুবিধা। টেকনো সংস্থা তাদের আসন্ন ৫জি ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। এক্ষেত্রে পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনলে ৫০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও ১২ মাসের অ্যামাজন প্রাইম মেম্বারশিপ, নো-কস্ট ইএমআই (৬ মাস পর্যন্ত) পাওয়ার সুবিধা থাকছে। শোনা যাচ্ছে, হয়তো চলতি মাসের শেষের দিকে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget