এক্সপ্লোর

OnePlus Smartphones: ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম কত হতে পারে? লঞ্চের আগে মিলল আভাস

OnePlus Nord CE 4: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন।

OnePlus Smartphones: এপ্রিল মাসের প্রথম দিনই ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন। আগামী ১ এপ্রিল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4) লঞ্চ হবে দেশে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গে আভাস দিয়েছেন। এই টিপস্টারের দাবি, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা হতে পারে। অন্যদিকে, এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা হতে পারে। যদিও এই দাম ওয়ানপ্লাস সংস্থা ঘোষণা করেনি। তাই ফোন লঞ্চের পর দাম এবং র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পরিবর্তন হতেই পারে। তবে অনুমান, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম এর আশপাশে হতে পারে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন। ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ২৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৮,৯৯৯ টাকা। 

এবার দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন সম্পর্কে এতদিনে কী কী জানা গিয়েছে

  • আগের মডেলের তুলনায় এই ফোনে বড় ব্যাটারি এবং দ্রুত গতিতে কাজ করবে এমন প্রসেসর ও দ্রুত গতির চার্জিং সাপোর্ট থাকবে। তবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনেরই মতো প্রায় একই ধরনের ডিসপ্লে থাকবে সাকসেসর মডেলে। ক্যামেরার ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। 
  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে থাকবে ৬.৭ ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। 
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপ। এর সঙ্গে ৮ জিবি ইনবিল্ট র‍্যাম যুক্ত থাকবে। এছাড়াও ভার্চুয়াল র‍্যামের সাহায্যে এর পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো যাবে।
  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে থাকতে পারে ১০০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এক থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে, এমনই দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 
  • এই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এছাড়াও এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- পোকো এফ৬ ফোনে কেমন প্রসেসর থাকতে পারে? ক্যামেরা ফিচারই বা কেমন হতে পারে এই ফোনে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget