এক্সপ্লোর

5G Phones Under Rs 20000: ২০ হাজারের কমে ওয়ানপ্লাসের ৫জি ফোন ! থাকছে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারিও

OnePlus Nord CE 4 Lite 5G: মেগা ব্লু, সুপার সিলভার এবং আলট্রা অরেঞ্জ- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

5G Phones Under Rs 20000: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন (OnePlus Nord CE 4 Lite 5G)। এটি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের (OnePlus Nord CE 3 Lite 5G) সাকসেসর মডেল। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ৫জি ফোনে (5G Phone) রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এর পাশাপাশি রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৪ বেসড অক্সিজেন অপারেটিং সিস্টেম ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 

ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম কত 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। মেগা ব্লু, সুপার সিলভার এবং আলট্রা অরেঞ্জ- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। মেগা ব্লু এবং সুপার সিলভার- এই দুই রঙে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের বিক্রি শুরু হবে ২৭ জুন থেকে। ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট, ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট এবংবিজয় সেলস থেকে। আলট্রা অরেঞ্জ রঙে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন কবে থেকে কেনা যাবে সেই দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 

  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় সেকেন্ডারি সেনসর হিসেবে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। 
  • ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। 
  • এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না ফোন। 
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। 
  • ব্লুটুথ ৫.১ সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। 
  • ওয়াই-ফাই ৫, জিপিএস সাপোর্ট রয়েছে এই ফোনে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের ওজন প্রায় ১৯১ গ্রাম। 

আরও পড়ুন- নম্বর সেভ না থাকলেও হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে ফোন, আসছে নতুন ইন-অ্যাপ ডায়ালার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget