এক্সপ্লোর

WhatsApp Call: নম্বর সেভ না থাকলেও হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে ফোন, আসছে নতুন ইন-অ্যাপ ডায়ালার

WhatsApp Features: WA Beta Info- র একটি প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রামে অংশ নেওয়া কিছু ইউজার হোয়াটসঅ্যাপের এই ইন-ডায়ালার ফিচারের পরিষেবা পাচ্ছেন।

WhatsApp Call: বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp Features)। সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে এই সংস্থা। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম ইন-অ্যাপ ডায়ালার (In App Dialer)। হোয়াটসঅ্যাপ কলের (WhatsApp Call) ক্ষেত্রে ইউজারদের সাহায্য করবে এই ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারদের পছন্দের অন্যতম মাধ্যম। শুধু মেসেজ নয়, হোয়াটসঅ্যাপ কলেও যুক্ত হন প্রচুর মানুষ। কিন্তু এখন যদি কোনও ইউজারের নম্বর আপনার ফোনা অথবা হোয়াটসঅ্যাপে সেভ করা না থাকে তাহলে সেই নম্বরে ফোন করা একটু জটিল। এমনকি বর্তমানে হোয়াটসঅ্যাপ কলের যে পরিষেবা চালু রয়েছে সেখানেও ফোনকল করার পরিষেবা খুব সহজ, সরল, সাবলীল- সহজ ভাষায় 'ইউজার ফ্রেন্ডলি' নয়। তাই এই দিকেই নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন ইন-অ্যাপ ডায়ালার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ কলের যাবতীয় সমস্যা দূর হবে। 

WA Beta Info- র একটি প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রামে অংশ নেওয়া কিছু ইউজার হোয়াটসঅ্যাপের এই ইন-ডায়ালার ফিচারের পরিষেবা পাচ্ছেন। একটি নতুন ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে হোয়াটসঅ্যাপের কলিং ট্যাবে। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.১৩.১৭ আপডেট যা গুগল প্লে স্টোরে উপলব্ধ, সেখানে এই নতুন ফিচার দেখা যাচ্ছে। এই ফ্লোটিং বাটনের সাহায্যে সহজে হোয়াটসঅ্যাপে কল করতে বা কল এলে সেটা রিসিভ করতে পারবেন। কোনও নম্বর যুক্ত না করে সরাসরিই সেখানে কল করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেভ করার ঝক্কি থাকবে না। আবার সেভ না থাকলে যে কল হবে না তেমনটাও নয়। 

এখনও সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হয়নি। কবে হবে তাও জানা যায়নি। তবে আগামী দিনে হোয়াটসঅ্যাপের কোনও অ্যান্ড্রয়েড আপডেটে এই ফিচার লক্ষ্য করা যাবে যা সব ইউজাররা ব্যবহার করতে পারবেন। আইওএস ভার্সানে এই ফিচার চালু হবে কিনা সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। এখন যদি আপনি হোয়াটসঅ্যাপে কাউকে ভয়েস কল করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে সেভ থাকা কনট্যাক্টেই শুধুমাত্র কল করা যায়। অথবা নতুন নম্বর সেভ করে নিতে হয়। কিন্তু ইন-অ্যাপ ডায়ালার হিসেবে ফ্লোটিং বাটন চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ কলের পরিষেবা ইউজারদের জন্য আরও সহজ ও সাবলীল হয়ে যাবে। 

 আরও পড়ুন- কেমন দেখতে হবে রেডমি ১৩ ৫জি ফোন? কী কী ফিচারই বা থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget