এক্সপ্লোর

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে, কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য?

OnePlus Nord CE 4: ওয়ানপ্লাস সংস্থার দাবি তাদের নর্ড সিরিজের এই নতুন ফোনে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই সারাদিন ফোনের ব্যাটারি ভালভাবে চালু থাকবে। ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট। 

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4) সম্প্রতিই লঞ্চ হয়েছে ভারতে। এবার এই ফোনের (OnePlus Smartphones) বিক্রি শুরু হল দেশে। একনজরে দেখে নেওয়া যাক ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series Phone) এই ফোনের দাম কত, কী কী অফার রয়েছে, কোথা থেকে এবং কী কী রঙে ফোন কেনা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর, ফাস্ট চার্জিং সাপোর্ট এবং শক্তিশালী ব্যাটারি। ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে। 

ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম, অফার 

ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন কেনা যাবে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। প্রথমেই যাঁরা এই ফোন কিনবেন তাঁরা ২১৯৯ টাকা দামের ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর ট্রু ওয়্যারলেস স্টিরিও- এই ইয়ারবাডসটি পেয়ে যাবেন কোনওরকম অতিরিক্ত খরচ ছাড়া। ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন এক্সচেজ অফারেও কেনা যাবে। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে কেনা যাবে নতুন ফোন। সেক্ষেত্রে ২৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন ক্রেতারা।

তবে এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে সেই পুরনো ফোনের অবস্থার উপরে, মানে যেটির পরিবর্তে আপনি ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন কিনবেন, সেই ফোন কী অবস্থায় রয়েছে তার উপরে। আজই অর্থাৎ ৪ এপ্রিল বেলা ১২টা থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। আগামীকাল অর্থাৎ ৫ এপ্রিল থেকে এই ফোনে কেনার ক্ষেত্রে ক্রেতারা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। অ্যামাজন ইন্ডিয়ার সাইট ছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন কেনা যাবে OnePlus Experience Store, OnePlus Store App এবং বিভিন্ন থার্ড পার্টি অফলাইন স্টোর যেমন- রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং আরও অন্যান্য রিটেল পার্টনার স্টোর থেকে। 

ওয়ানপ্লাস সংস্থার দাবি তাদের নর্ড সিরিজের এই নতুন ফোনে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই সারাদিন ফোনের ব্যাটারি ভালভাবে চালু থাকবে। আর ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট। 

আরও পড়ুন- খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন, কী কী ফিচার থাকতে পারে? 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget