এক্সপ্লোর

OnePlus Nord Watch: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ, রয়েছে ১০৫টি স্পোর্টস মোড, দাম কত?

Smartwatch: ভারতে সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম ৪৯৯৯ টাকা। Deep Blue এবং Midnight Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই স্মার্টওয়াচ।

OnePlus Nord Watch: ওয়ানপ্লাস নর্ড ওয়াচ (OnePlus Nord Watch) লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাস সংস্থার প্রথম নর্ড ব্র্যান্ডেড ওয়ারেবল ডিভাইস লঞ্চ হয়েছে দেশে। এই স্মার্টওয়াচে (Smart Watch) রয়েছে একটি ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ১০৫টি স্পোর্টস মোড রয়েছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। এই ওয়ারেবল ডিভাইসে হার্ট রেট, স্ট্রেস এবং ব্লাড অক্সিজেন লেভেল (SpO2) মনিটরিং ফিচার রয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচে menstrual cycle tracking ফিচার রয়েছে। এর পাশাপাশি হেলথ টিপসও পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। এছাড়াও প্রায় ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।  

ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম

ভারতে সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম ৪৯৯৯ টাকা। Deep Blue এবং Midnight Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই স্মার্টওয়াচ। কেনা যাবে OnePlus store, OnePlus Experience stores এবং authorised OnePlus partner stores থেকে। ৪ অক্টোবর থেকে অ্যামাজনেও এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। এমনটাই জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা। অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই স্মার্টওয়াচ কিনলে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডেও ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা, ৪ অক্টোবর থেকে। OnePlus store, OnePlus Store App এবং নির্দিষ্ট কিছু OnePlus Experience stores- এ এই ছাড় পাওয়া যাবে। 

ওয়ানপ্লাস নর্ড ওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৭৮ ইঞ্চির এইচডি অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্ক্রিনের ডানদিকে রয়েছে পাওয়ার বাটন। একটি SF32LB555V4O6 চিপসেট রয়েছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। RTOS- এর সাহায্যে পরিচালিত হচ্ছে ওয়ানপ্লাসের নর্ড ওয়াচ। 
  • ওয়ানপ্লাস নর্ড ওয়াচে রয়েছে ইনবিল্ট জিপিএস সাপোর্ট। হার্ট রেট এবং স্ট্রেস মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে SpO2 বা ব্লাড অক্সিজেন লেভেল এবং স্লিপ ট্র্যাকিং ফিচার। ১০৫টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে যেগুলো অটোম্যাটিক ভাবে ইউজারের রানিং বা ওয়াকিং ট্র্যাক করে।
  • ওয়ানপ্লাস নর্ড ওয়াচে রয়েছে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে এই স্মার্টওয়াচ। অ্যান্ড্রয়েড ৬ এবং আইওএস ১১- র সঙ্গে এই স্মার্টওয়াচ মানানসই। একটি nonlinear vibration motor রয়েছে এই ওয়ারেবল ডিভাইসে। 
  • একটি ২৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। তার সঙ্গে রয়েছে একটি ম্যাগনেটিক চার্জিং কেবল। সাধারণ ভাবে ব্যবহার করলে একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। এছাড়াও প্রায় ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
  • এই স্মার্টওয়াচের ফ্রেম তৈরি হয়েছে একটি জিঙ্ক অ্যালয় এবং প্লাস্টিক দিয়ে। ঘড়ির স্ট্র্যাপ তৈরি হয়েছে সিলিকন দিয়ে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ফোনে

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget