এক্সপ্লোর

WhatsApp: একই ফোনে একটিই অ্যাপের মধ্যে ব্যবহার করা যাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

WhatsApp Features: ইন্সটাগ্রাম এবং ফেসবুকে আগে থেকেই উপলব্ধ রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার। এবার সেই ধরনের ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে।

WhatsApp: হোয়াটসঅ্যাপ ইউজারদের (WhatsApp Users) জন্য নতুন চমক। মার্ক জুকেরবার্গ সম্প্রতি ঘোষণা করেছেন, ইউজাররা এখন দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) একই ফোনে লগ-ইন করতে পারবেন একই সঙ্গে। অর্থাৎ একটি ফোনে অ্যাপের মধ্যেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ-ইন করতে পারবেন ইউজাররা। ইন্সটাগ্রাম এবং ফেসবুকে আগে থেকেই উপলব্ধ রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার। এবার সেই ধরনের ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। মেটা জানিয়েছে, এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ইউজারদের অনেক সুবিধা দিতে চলেছে। বিশেষ করে যাঁরা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই বিভিন্ন কাজে একসঙ্গে ব্যবহার করেন, একটি অ্যাকাউন্ট থেকে অন্যত্র সুইচ করেন বারবার, তাঁদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অ্যাকাউন্ট সুইচ করতে হলে ইউজারদের এখন আর লগ আউট করে পুনরায় লগ-ইন করার অসুবিধা পেতে হবে না। কিংবা সঙ্গে রাখতে হবে না দুটো আলাদা ফোন। বরং একটা ফোনেই ইউজাররা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যাঁরা কাজের জন্য এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য দুটো আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাঁদের এতদিন বারবার অ্যাকাউন্ট সুইচ করতে হতো। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হয়ে গেলে আর এই অসুবিধা থাকবে না। 

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে যে একটি ফোনে একই অ্যাপের মধ্যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার জন্য ইউজারদের কাছে নতুন সিম কার্ড এবং ফোন নম্বর থাকা প্রয়োজন। অথবা এমন একটি স্মার্টফোন থাকতে হবে যেখানে মাল্টি সিম অথবা ই-সিম এইসব সুবিধা রয়েছে। এছাড়াও ইউজারদের সঙ্গে দ্বিতীয় একটি ফোন থাকতে হবে। কিংবা সেই ফোনের আলাদা সিম কার্ডের অ্যাকসেস থাকতে হবে। কারণ সেখানেই যাবে ওয়ান টাইম পাসকোড। হোয়াটসঅ্যাপের তরফে এসএমএসের মাধ্যমে এই পাসকোড পাঠানো হবে। এর মাধ্যমেই দ্বিতীয় অ্যাকাউন্টের ভেরিফিকেশন করা হবে অন্য একটি ডিভাইসে। বর্তমানে হোয়াটসঅ্যাপের এই ফিচার শুধুমাত্র রোল আউট হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সানে। কেবলমাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই অ্যাকাউন্ট সুইচিংয়ের সুবিধা পাবেন ইউজাররা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেট উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধায় আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার 

হোয়াটসঅ্যাপ কলে থাকাকালীন ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে লোকেশন খুঁজে বের করে ফেলে হ্যাকাররা। এবার তাই হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে protect IP address in calls ফিচার। অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের 'অ্যাডভান্সড'- এই নতুন বিভাগে পাওয়া যাবে নয়া সিকিউরিটি ফিচার। প্রাইভেসি সেটিংস স্ক্রিনে এই ফিচার দেখা যাবে। আপাতত রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। সমস্ত ইউজারদের জন্য কবে চালু হবে এই নিরাপত্তা ফিচার তা জানা যায়নি এখনও। তবে যেহেতু রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে তাই অনুমান আর খুব বেশি দেরি নেই। নতুন ফিচার চালু হয়ে গেলে সুরক্ষিত থাকবে ইউজারদের আইপি অ্যাড্রেস এবং তাঁরা কোথায় বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তা জানতে পারবে না হ্যাকাররা।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোন হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget