এক্সপ্লোর

OnePlus Open: ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

OnePlus Foldable Phone: ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে।

OnePlus Open: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা তাদের ফোল্ডেবল ফোন (Foldable Phone) ওয়ানপ্লাস ওপেন (OnePlus Open) লঞ্চ করতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ১৯ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে মুম্বইয়ের একটি ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। Emerald Eclipse এবং Voyage Black- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোন। এই ফোন লঞ্চের মাধ্যমেই ফোল্ডেবল ফোনের দুনিয়ায় ওয়ানপ্লাস সংস্থার অভিষেক ঘটতে চলেছে। 

ওয়ানপ্লাস ওপেন ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোনে ৭.৮২ ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। সম্ভবত এটি ফোনের ইনার ডিসপ্লে হতে চলেছে। এছাড়াও থাকতে পারে ৬.৩১ ইঞ্চির OLED আউটার স্ক্রিন। এর রিফ্রেশ রেটও ১২০ হার্টজ হওয়ার কথা রয়েছে। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ওয়ানপ্লাস ওপেন ফোনে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে, যার সঙ্গে আবার একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে আরও একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আলট্রা ওয়াইড লেন্স থাকবে বলে শোনা গিয়েছে। আর থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা সেনসর। 
  • ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে। 
  • এছাড়াও এই ফোনে একটি ৪৮০৫ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

ভারতে লঞ্চ হয়েছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ

ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে ভারতে। মিডিয়াটেকের অক্টা-কোর ডিমেনসিটি ৯২০০ চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোনে রয়েছে ৩.২৬ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৬.৮০ ইঞ্চির ইনার স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৪,৯৯৯ টাকা। Cream Gold, Misty Pink, Sleek Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন। কেনা যাবে সংস্থার অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। ২২ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৬টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget