এক্সপ্লোর

Oppo Smartphones: ওপ্পো 'এ' সিরিজের নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Oppo A38: এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯টাকা। ওপ্পোর ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ফোনের জন্য প্রি-অর্ডার করা যাচ্ছে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর। 

Oppo Smartphones: ওপ্পো এ৩৮ (Oppo A38) ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে ওপ্পোর এই স্মার্টফোন (Oppo Smartphones)। Glowing Black এবং Glowing Gold- এই দুই রঙে ওপ্পো এ৩৮ ফোন লঞ্চ হয়েছে। ওপ্পোর নতুন ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। 

ভারতে ওপ্পো এ৩৮ ফোনের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯টাকা। ওপ্পোর ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ফোনের জন্য প্রি-অর্ডার করা যাচ্ছে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর। 

ওপ্পো এ৩৮ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। 
  • ওপ্পো এ৩৮ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ফেসিয়াল রেকগনিশন ফিচারের সাপোর্ট। ওয়াই-ফাই ৪, ব্লুটুথ ৫.৩, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি টাইপ-সি ইউএসবি পোর্ট রয়েছে ওপ্পো এ৩৮ ফোনে। 

ইসরোর চন্দ্রযান ৩- এর সাফল্যে ভারতে নতুন ফোন করেছে টেকনো সংস্থা

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Tecno Spark 10 Pro Moon Explorer Edition ফোন। ৫০০০ এমএএইচ ব্যাটারি (Li-Po) রয়েছে এই ফোনে। ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। স্ট্যান্ডবাই মোডে ২৭ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে এই ফোনে। টেকনো স্পার্ক ১০ প্রো মুড এক্সপ্লোরার এডিশন ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। অনলাইন এবং অফলাইনে, দু'ভাবেই কেনা যাবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার। 

গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করেছিল ল্যান্ডার বিক্রম। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। ইসরো তৃতীয়বারের চন্দ্রাভিযানে পাঠিয়েছিল চন্দ্রযান-৩। তার এই দুই অংশ চন্দ্রপৃষ্ঠে এখন অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত সাফল্যই এসেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের সাফল্যে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আর এই সাফল্যেই স্পেশ্যাল এডিশনের ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। 

আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে ভারতে ফিরছে Honor সংস্থার ফোন, আর কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget