এক্সপ্লোর

Oppo Reno 8T 5G: ভারতে হাজির ওপ্পো রেনো ৮টি ৫জি ফোন, রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, দাম কত?

Oppo Smartphone: ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা।

Oppo Reno 8T: ওপ্পো সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৮টি ৫জি (Oppo Reno 8T 5G) ফোন। ওপ্পোর এই নতুন স্মার্টফোনে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং কার্ভড ডিসপ্লে। সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক- এই দুই রঙে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোন লঞ্চ হয়ছে ভারতে। 

ভারতে ওপ্পো রেনো ৮টি ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং ওপ্পোর অফিশিয়াল চ্যানেলগুলি থেকে এই ফোনের জন্য প্রি-বুকিং করা যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 

ওপ্পো রেনো ৮টি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে মাইক্রো কার্ভড ডিসপ্লে। এই ফোনের ওজন মাত্র ১৭১ গ্রাম। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা মডিউল। ওপ্পো সংস্থার নতুন ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। 
  • ওপ্পো রেনো ৮টি ফোনে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ওপ্পো সংস্থার র‍্যাম এক্সপ্যানশন প্রযুক্তির সাহায্যে এই র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ওপ্পোর এই ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। সর্বোচ্চ ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। 

Oppo Foldable Phone: ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল। একই সঙ্গে লঞ্চ হয়েছিল ওপো ফাইন্ড এন২। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন্ড২ ফ্লিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসেই। ওপ্পোর এই ফোল্ডেবল (Oppo Foldable Phone) ফোন বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 

Vivo Y100: ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষভাগে বা আগামী মাসে। ভিভো ওয়াই১০০ ফোনে থাকতে পারে কালার চেঞ্জিং রেয়ার প্যানেল। ভিভো ওয়াই১০০ ফোনে দুটো কালার চেঞ্জিং অপশনে রেয়ার প্যানেল থাকতে পারে- কালো এবং সোনালি। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে রেয়ার প্যানেলে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের চ্যাট বা গ্রুপেও 'পিন' করা যাবে মেসেজ, ইউজারদের সুবিধায় আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE
Florida News | ফ্লোরিডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৯ যাত্রীর | ABP Ananda LIVE
KIFF News | ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো ল়ঞ্চ | ABP Ananda LIVE
Bangladesh News | অশান্ত বাংলাদেশ। ঢাকা, গাজিপুরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের অফিসের সামনে মমতা-অভিষেকের ছবির ফ্লেক্স দিয়ে বিজয়া সম্মিলনী পালন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget