এক্সপ্লোর

Smartphone: পোকো এফ৬ ভারতে লঞ্চ হতে পারে, কী কী জানা গিয়েছে এই ফোন সম্পর্কে? কোন ফোনের সঙ্গে মিল থাকতে পারে?

Poco F6: শোনা গিয়েছে যে পোকো সংস্থার এই ফোন আসলে চিনে লঞ্চ হওয়া Xiaomi Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে।

Smartphone: ভারতে পোকো এফ৬ (Poco F6) ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে এতদিনে। অনুমান করা হচ্ছে, Xiaomi Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে পোকো এফ৬ ফোন। পোকো সংস্থার গ্লোবাল এক্সিকিউটিভ ডেভিড লিউ এক্স মাধ্যমে নিজের পোস্টে Xiaomi Civi 4 Pro ফোনের নাম করেছে। যদিও পোকো এফ৬ ফোনের নাম একবারও করেননি তিনি। তবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরের কথা বলা হয়েছে, যা রয়েছে Xiaomi Civi 4 Pro ফোনে। এই প্রসেসর যুক্ত কোনও ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়নি। তাই অনুমান এই চিপসেট নিয়ে লঞ্চ হবে পোকো সংস্থার ফোন। সেই সঙ্গে এও শোনা গিয়েছে যে পোকো সংস্থার এই ফোন আসলে চিনে লঞ্চ হওয়া Xiaomi Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। যদি তাই-ই হয় তাহলে দুই ফোনের মধ্যে অনেক মিল বা সামঞ্জস্য দেখা যাবে বলে অনুমান। 

ভারতে পোকো এফ৬ ফোন কবে নাগাদ লঞ্চের সম্ভাবনা রয়েছে

শোনা যাচ্ছে, মে কিংবা জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে পোকো এফ৬- এর ভারতে লঞ্চ প্রসঙ্গে নির্দিষ্ট কোনও দিন জানা যায়নি। পোকো সংস্থার তরফেও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। 

এবার দেখে নেওয়া যাক Xiaomi Civi 4 Pro ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে

  • শাওমির এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং 1.5K রেজোলিউশন পাওয়া সম্ভব। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass Victus 2 প্রোটেকশন। এই ডিভাইসে রয়েছে গ্লাস অ্যান্ড লেদার ফিনিশের সংমিশ্রণ যা এই ফোনকে একটি স্লিক-স্মার্ট লুক দেবে। 
  • শাওমির এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এক্স জেন ৩ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট এবং Leica Optics Summilux লেন্স যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি সেনসর যেখানে একটি ৫০ মিলিমিটারের Leica Professional Portrait লেন্স যুক্ত রয়েছে। আর রয়েছে ১২ মেগাপিক্সেলের সেনসর যেখানে ১১২ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে দুটো ৩২ মেগাপিক্সেলের সেনসর। 
  • Xiaomi Civi 4 Pro ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর রয়েছে একটি ইনফ্রারেড সেনসর। তবে Xiaomi Civi 4 Pro ফোনই আদৌ পোকো এফ৬ ফোন হিসেবে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।  

আরও পড়ুন- ৫০ হাজার টাকার কমে কিনতে পারবেন আইফোন ১৪ প্লাস মডেল ! কোথায়, কীভাবে, কত ছাড় পাওয়া যাবে?

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget