এক্সপ্লোর

Poco Phones: পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Poco M6 Plus 5G: এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। আগামী ১ অগস্ট পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

Poco Phones: পোকো এম৬ প্লাস ৫জি ফোন (Poco M6 Plus 5G) ভারতে লঞ্চ হতে পারে অগস্ট মাসের শুরুর দিকে। শাওমি (Xiaomi) সংস্থার সাব-ব্র্যান্ড পোকো জানিয়েছে তাদের 'এম' সিরিজের (Poco M Series Phone) এই ফোন লঞ্চ হতে পারে ১ অগস্ট। ইতিমধ্যেই এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট ডিজাইন। 

পোকো এম৬ প্লাস ৫জি ফোন সম্পর্কে আর কী কী জানা গিয়েছে 

  • পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আগামী ১ অগস্ট এই ফোন লঞ্চ হবে ভারতে। 
  • ডুয়াল টোন ডিজাইনে মূলত ব্যাক প্যানেলে এই ডিজাইন নিয়ে লঞ্চ হতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। বেগুনি রঙের ডুয়াল টোন শেড থাকতে পারে পোকো- র আসন্ন ফোনে।
  • এছাড়াও এই ডিভাইসে থাকতে পারে ফ্ল্যাট এজ। আর ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউটে সাজানো থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর। 
  • পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে রিং আকৃতির এলইডি লাইট থাকতে পারে। আর ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এর সঙ্গে থ্রি এক্স ইন-সেনসর জুম সাপোর্ট থাকবে।  

পোকো এম৬ প্লাস ৫জি ফোন ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজন থেকেও কেনা যাবে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে এই ফোন। দাম ১৪,৯৯৯ টাকা ধার্য হয়েছে অ্যামাজনের ওয়েবসাইটে। ২ অগস্টের মধ্যে ফোন ডেলিভারি দেওয়া হবে একথাও শোনা গিয়েছে। অর্থাৎ ফোন লঞ্চের একদিন পরেই এই ফোন ডেলিভারি দেওয়া হবে। 

পোকো এম৬ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 
  • ৬.৭৯ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • গ্রাফাইট ব্ল্যাক রঙে পোকো সংস্থার নতুন ৫জি ফোন লঞ্চ হতে পারে। 
  • কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোনে। 
  • এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। 

চিনে আগেই লঞ্চ হয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। এবার আসতে চলেছে ভারতে। 

আরও পড়ুন- নোকিয়ার বদলে এবার ফোনের নাম 'এইচএমডি', ভারতে হাজির দুই নতুন ফোন, দাম সাধ্যের মধ্যেই 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget