এক্সপ্লোর

Poco Smartphone: নতুন র‍্যাম ও স্টোরেজ নিয়ে ভারতে হাজির পোকো এম৬ প্রো, ১৫ হাজারের কমেই পাবেন এই ৫জি ফোন

Poco M6 Pro 5G: এর আগে আরও ৩টি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এবার হাজির চতুর্থ মডেল।

Poco Smartphone: পোকো এম৬ প্রো ৫জি (Poco M6 Pro 5G) ফোন ভারতে নতুন র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, নতুন মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি (8 GB RAM and 256 GB Storage) স্টোরেজ। এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। ক্রেতারা এই ফোন ১২,৯৯৯ টাকাতেও কিনতে পারবেন। এইচডিএফসি অথবা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পোকো এম৬ প্রো ৫জি ফোন একদম প্রথমে ভারতে লঞ্চ হয়েছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এরপর সেপ্টেম্বর মাসে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়েও এই ফোনের একটি মডেল লঞ্চ হয়েছিল দেশে। এবার বছরের প্রায় শেষ লগ্নে ফের ভারতে হাজির পোকো এম৬ প্রো ৫জি ফোনের নয়া ভ্যারিয়েন্ট। পোকোর এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পোকো এম৬ প্রো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টের দাম ভারতের বাজারে যথাক্রমে ৯৯৯৯ টাকা, ১০,৯৯৯ টাকা, ১১,৯৯৯ টাকা।

পোকো এম৬ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটি রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পন্ন। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • পোকো এম৬ প্রো ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না। ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এই ফোনে। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে স্যামসাং গ্যালাক্সির ফোন, ভারতে হাজির কোন মডেল?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget