এক্সপ্লোর

Poco Smartphones: পোকো এফ৬ ৫জি ফোনের বিক্রি শুরু ভারতে, কী কী অফার রয়েছে ফ্লিপকার্টে?

Poco F6 5G: ফ্লিপকার্টে পোকো এফ৬ ৫জি ফোন কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে কেনাকাটা করলে।

Poco Smartphones: ভারতে পোকো এফ৬ ৫জি ফোনের (Poco F6 5G) বিক্রি শুরু হয়েছে আজ, ২৯ মে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart India) থেকে এই ফোন কেনা যাবে অনলাইনে। পোকো সংস্থার এই ফোনে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে পোকো এফ৬ ৫জি ফোন। এই ফোনে রয়েছে একটি OLED ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে পোকো এফ৬ ৫জি ফোনের দাম এবং বিভিন্ন অফার 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৩৩,৯৯৯ টাকা। কালো এবং টাইটেনিয়াম- এই দুই রঙে ভারতে পাওয়া যায় পোকো এফ৬ ৫জি ফোন। 

ফ্লিপকার্টে পোকো এফ৬ ৫জি ফোন কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে কেনাকাটা করলে। এছাড়াও এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআই- ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা পাবেন ২০০০ টাকা ছাড়। আর থাকছে নো-কস্ট ইএমআই- এর সুবিধা। এক্ষেত্রে প্রতি মাসে ২৫০০ টাকা কিস্তি দিতে হবে। 

দেখে নেওয়া যাক পোকো এফ৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • পোকো এফ৬ ৫জি ফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্ক্রিনে পাওয়া যাবে 1.5K রেজোলিউশন। এই ডিসপ্লেতে ডলবি ভিশন, HDR10+ - এর সাপোর্ট রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন। 
  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর ৪এনএম কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে।
  • পোকো এফ৬ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরে যার সঙ্গে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ সাজাতে পারবেন নিজের মত ! কী ফিচার্স আসছে আপনার ফোনে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget