এক্সপ্লোর

Realme Coca-Cola Phone: ভারতে রিয়েলমি কোকা-কোলা ফোন লঞ্চ হতে হাতে বাকি আর মাত্র কয়েকদিন, কবে আসছে?

Smartphone: ভারতে আসছে রিয়েলমি ১০ প্রো ৫জি কোকা-কোলা এডিশন ফোন। কবে লঞ্চ?

Realme Coca-Cola Phone: আগামী সপ্তাহেই ভারতে আসছে রিয়েলমির কোকা-কোলা স্পেশ্যাল এডিশন (Realme Coca-Cola Special Edition Phone) ফোন। শোনা গিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। গতবছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G)। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমির কোকা-কোল স্পেশ্যাল এডিশন ফোন। এর আগে একটি ভিডিও টিজার লঞ্চ করেছিল ফোন নির্মাণকারী কর্তৃপক্ষ। সেখানে এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। অনুমান, রিয়েলমির আসন্ন এই ফোনের সঙ্গে গতবছর লঞ্চ হওয়া রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের অনেক মিল থাকবে। ডিজাইন এবং ফিচারের ক্ষেত্রে থাকবে সামঞ্জস্য। রিয়েলমি কোকা-কোলা স্পেশ্যাল এডিশন ফোন কবে লঞ্চ তা ঘোষণার জন্য সংস্থা ট্যুইটারে একটি ভিডিও টিজার প্রকাশ করেছে। ১০ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে এই ফোন লঞ্চ হবে দেশে। ডুয়াল কালার টনের রেয়ার প্যানেল থাকবে এই ফোনে। লাল এবং কালো রঙের সংমিশ্রণ থাকবে। তার সঙ্গে থাকবে কোকা-কোলা এবং রিয়েলমি ব্র্যান্ডিং। 

 

রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
  • এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Realme UI 4.0- এর সাহায্যে। এছাড়াও এই ফোনে ৩৩ ওয়াটের ওয়ারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

Samsung Galaxy S23 Series: অবশেষে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23), স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস (Samsung Galaxy S23 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultra)- এই তিনটি ফোন। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের এই তিনটি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও এই ফোনগুলিতে রয়েছে ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে। তার উপরে রয়েছে Gorilla Glass Victus 2 Protection। এই প্রথম কোনও স্মার্টফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য উল্লিখিত ফিচার দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। 

আরও পড়ুন- অবশেষে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে? দামই বা কত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget