এক্সপ্লোর

Realme Smartphones: ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে?

Realme 12 Pro Max 5G: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের টপ-এন্ড মডেল হতে চলেছে রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি। তাই অনুমান করা হচ্ছে, এই সিরিজের প্রো এবং প্রো প্লাস- এই দুই ফোনের দাম কম হবে। 

Realme Smartphones: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৯ জানুয়ারি। আগে শোনা গিয়েছিল, এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 Pro Plus)- এই দু'টি ফোন লঞ্চ হবে। তবে এখন শোনা যাচ্ছে, রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজে আরও একটি মডেল লঞ্চ হতে চলেছে। আর সেটি সম্ভবত রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি- এটি হতে চলেছে। টিপস্টার যোগেশ ব্রার একথা জানিয়েছেন। এই ফোন ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই দুই মডেলের দাম হতে পারে যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা এবং ৩৫,৯৯৯ টাকা। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের টপ-এন্ড মডেল হতে চলেছে রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি। তাই অনুমান করা হচ্ছে, এই সিরিজের প্রো এবং প্রো প্লাস- এই দুই ফোনের দাম প্রো ম্যাক্স মডেলের তুলনায় কম হবে। 

রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন, এই ফোনের একটি ছবি ফাঁস হয়েছে 

  • এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে Curved Vision ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। 
  • রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি ফোনের রেয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর, যা আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত, সেটি থাকতে পারে। এর সঙ্গে ৬৪ মেগাপিক্সেলের অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত পেরিস্কোপ পোর্ট্রেট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। 

রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস

  • প্রো মডেলে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। প্রো প্লাস মডেলে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে। 
  • রিয়েলমি ১২ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি কনফিগারেশনে। 
  • রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। 

এখনও পর্যন্ত যেসব তথ্য জানা গিয়েছে

রিয়েলমি সংস্থা জানিয়েছে তাদের প্রো ১২ ৫জি সিরিজের ফোন সাবমেরিন ব্লু রঙ হতে পারে। এছাড়াও থাকতে পারে পেরিস্কোপ টেলিফটো কামেরা। রিয়েলমি ১২ প্রো নেভিগেটর বেজ শেডে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে একটি এক্সপ্লোরার রেড রঙের অপশন থাকতে পারে। দুটো ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটার থাকতে পারে। তার সঙ্গে ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির curved-edge full-HD+ AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

আরও পড়ুন- ভবিষ্যতে বিভিন্ন জিনিসের উপর শাসন-নিয়ন্ত্রণ থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, মন্তব্য ইসরোর চেয়ারম্যানের

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget