এক্সপ্লোর

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৩ ৫জি ফোন, রইল সম্ভাব্য ফিচারের তালিকা, আগের থেকে কতটা উন্নত হবে এই মডেল?

Realme 13 5G: ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে রিয়েলমি ১৩ ৫জি ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে উন্নত মানের ফ্রন্ট ক্যামেরা সেনসরও থাকতে পারে। 

Realme Phones: রিয়েলমি ১৩ ৫জি ফোনের (Realme 13 5G) নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে। আর বিআইএস ওয়েবসাইটে রিয়েলমির এই ফোনের নাম দেখা যাওয়ায় অনুমান করা হচ্ছে, ভারতে রিয়েলমি ১৩ ৫জি ফোন লঞ্চ হতে হয়তো আর বেশিদিন দেরি নেই। রিয়েলমি ১২ ৫জি ফোন (Realme 12 5G) ভারতে লঞ্চ হয়েছে এবছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে। এই ফোনেরই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ ৫জি ফোন। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও। এই ফোনের খুব বেশি ফিচার কিংবা স্পেসিফিকেশন বা দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। আগামী দিনে রিয়েলমি ১৩ ৫জি ফোন সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে। 

রিয়েলমি ১৩ ৫জি ফোনে কী কী স্পেসিফিকেশন এবং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নেওয়া যাক 

  • এই ফোনে TUV  সার্টিফিকেশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যা ইউজারদের চোখের ক্ষতি না করে বরং আরাম দেবে। 
  • একটি ৪৮৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে রিয়েলমি ১৩ ৫জি ফোনে। আবার শোনা গিয়েছে, ৫০০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে এই ফোনে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথাও রয়েছে রিয়েলমি ১৩ ৫জি ফোনে। 
  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে রিয়েলমি ১৩ ৫জি ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে উন্নত মানের ফ্রন্ট ক্যামেরা সেনসরও থাকতে পারে। 

রিয়েলমি ১২ ৫জি ফোন 

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ ৫জি ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। রিয়েলমির এই ফোন পরিচালিত হবে Realme UI 5.0- এর সাহায্যে। রিয়েলমি ১২ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ডায়নামিক র‍্যাম টেকনোলজির সাপোর্ট যার সাহায্যে ফোনের ব্যবহার না হওয়া ইন্টারনাল স্টোরেজের মাধ্যমে ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। 

গত ৬ মার্চ রিয়েলমি ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। Twilight Purple এবং Woodland Green- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ ৫জি ফোন। 

আরও পড়ুন- ইনস্টাগ্রামের ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, এবার কোন সুবিধা পেতে চলেছেন ইউজাররা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget