এক্সপ্লোর

WhatsApp Features: ইনস্টাগ্রামের ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, এবার কোন সুবিধা পেতে চলেছেন ইউজাররা?

WhatsApp Reshare Status Update: এখন সবে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। তাই সব মাধ্যমে সব ইউজারদের জন্য চালু হতে এখনও কিছুটা সময় দেরি রয়েছে। পরে হোয়াটসঅ্যাপের কোনও আপডেটে এই ফিচার যুক্ত হবে।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ স্টেটাস (WhatsApp Status) ক্রমশ জনপ্রিয় হচ্ছে। বর্তমানে ছবির পাশাপাশি ছোট ভিডিও শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ স্টেটাসে। তবে অডিও শেয়ারের ফিচার এখনও চালু হয়নি। এবার শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার চালু করতে চলেছে যেখানে ইউজাররা স্টেটাস আপডেট রিশেয়ার করতে পারবেন (WhatsApp Reshare Status Update)। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo- র রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপের যে স্টেটাসে কেউ আপনাকে ট্যাগ কিংবা মেনশন করবেন সেই স্টেটাস ইউজার রিশেয়ার করতে পারবেন নিজের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের সঙ্গে। হোয়াটসঅ্যাপের এই ফিচারের সঙ্গে মিল রয়েছে ইনস্টাগ্রামে একটি ফিচারের। প্রসঙ্গত উল্লেখ্য, ইনস্টাগ্রামে আপনাকে কেউ কোনও স্টেটাসে ট্যাগ বা মেনশন করলে সেটা রিশেয়ার করার সুবিধা রয়েছে। ওই স্টেটাস ইউজার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারেন। অন্যান্য ইউজারদের সঙ্গেও শেয়ার করতে পারেন। ইনস্টাগ্রামের এই ফিচারের মতো প্রায় একই ধরনের ফিচার এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে।

যদিও এখন সবে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। তাই সব মাধ্যমে সব ইউজারদের জন্য চালু হতে এখনও কিছুটা সময় দেরি রয়েছে। আগামী দিনে হোয়াটসঅ্যাপের কোনও আপডেটে হয়তো এই ফিচার যুক্ত হবে। নির্দিষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। ইউজারদের সুবিধার জন্য এবং তাঁদের একদম আপডেটেড পরিষেবা দেওয়ার সুবিধা হোয়াটসঅ্যাপে চালু করে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ স্টেটাস রিশেয়ার করার ফিচারও তেমনই একটি ফিচার। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম হতে চলেছে 'রিশেয়ার স্টেটাস আপডেট'। 

হোয়াটসঅ্যাপ ফেভারিটস 

হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে একটি নতুন আপডেট। আগেই শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপে যুক্ত হবে 'ফেভারিটস'। এর সাহায্যে পছন্দের কনট্যাক্ট 'ফেভারিটস' বিভাগে যুক্ত করে রাখতে পারবেন ইউজাররা। তাহলে দরকারের সময় সহজে এইসব কনট্যাক্ট খুঁজে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট হোক বা হোয়াটসঅ্যাপ কল- সবক্ষেত্রেই কাজে লাগবে এই 'ফেভারিটস' ফিচার। যাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনি নিয়মিত কথা বলেন বা ফোন করেন অনেক সময়েই প্রচুর মেসেজের ভিড়ে সেইসব চ্যাটবক্স হারিয়ে যায়। তখন আবার সার্চ করে বের করতে হয়। এটা যেমন সময়সাপেক্ষ ব্যাপার, তেমনই দরকারের সময় অসুবিধাতেও পড়তে পারেন ইউজাররা। তাই হোয়াটসঅ্যাপে এই 'ফেভারিটস' ফিচার চালু হওয়ায় ইউজাররা অনেক সুবিধাই পাবেন।

আরও পড়ুন- প্রথমবার আইফোন ১৬ সিরিজের প্রো মডেল তৈরি হতে পারে ভারতে, লঞ্চের দিনই নাকি কেনাও যাবে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget