এক্সপ্লোর

Realme Smartphones: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হবে?

Realme 13 Pro 5G Series: রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে ব্যাক প্যানেলের মাঝবরাবর। গোলাকার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি।

Realme Smartphones: রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ (Realme 13 Pro 5G Series) লঞ্চ হতে চলেছে ভারতে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি (Realme 13 Pro 5G) এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি (Realme 13 Pro Plus 5G) - এই দুই ফোন। রিয়েলমি ১২ প্রো ৫জি এবং রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনগুলি। আগামী ৩০ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের দুই ফোন। রিয়েলমি সংস্থাই তাদের ওয়েবসাইটে জানিয়েছে এই তথ্য। ভেগান লেদার ফিনিশের সঙ্গে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনে প্যাটার্ন যুক্ত গ্লাস কভারও থাকবে। 

ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন 

রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে ব্যাক প্যানেলের মাঝবরাবর। গোলাকার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝবরাবর থাকবে এই গোলাকার ক্যামেরা মডিউল। এছাড়াও ফোনের ডানদিকের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। 

কী কী রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনগুলি 

রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে Monet Gold এবং Monet Purple- এই দুই রঙে। অন্যদিকে রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোন শুধুমাত্র Monet Gold রঙে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোন দু'টি ভারতে পাওয়া যাবে এনারেল্ড গ্রিন বা পান্না সবুজ রঙে। আর এই বিশেষ রঙের ফোনে থাকবে ভেগান লেদার ফিনিশ। 

রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে 

  • রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনে হাইপারইমেজ প্লাস ক্যামেরা সিস্টেম থাকবে। এখানে মূলত থাকবে ত্রিস্তরীয় এআই ইমেজিং টেকনোলজি। এই প্রযুক্তির সাপোর্ট পাওয়া যাবে দুই ফোনেই এবং ক্লাউড বেসড এআই ইমেজিং- এর ক্ষেত্রেও। এর পাশাপাশি শোনা গিয়েছে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের দুই ফোনেই থাকবে TÜV Rheinland High-Resolution Camera Certification। 
  • রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony LYT-701 সেনসর দেখা যাবে যেখানে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 পেরিস্কোপ শুটার যার সঙ্গে থ্রি এক্স অপটিকাল জুম সাপোর্ট যুক্ত থাকবে। 

আরও পড়ুন- এবার ৭০০০ এমএএইচ ব্যাটারি সমেত ফোন লঞ্চ করতে পারে ওয়ানপ্লাস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget