এক্সপ্লোর

7000 mAh Battery: এবার ৭০০০ এমএএইচ ব্যাটারি সমেত ফোন লঞ্চ করতে পারে ওয়ানপ্লাস

OnePlus Smartphones: ৬০০০ এমএএইচ ব্যাটারির গণ্ডি পেরিয়ে এবার আরও শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিরিজের ফোন।

7000 mAh Battery: এবার ৭০০০ এমএএইচ ব্যাটারি (7000 mAh Battery) যুক্ত ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস (OnePlus Phone) ! সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। যদিও ওয়ানপ্লাস সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। ওয়ানপ্লাস সংস্থার কিছুদিন আগেই লঞ্চ করেছে তাদের নর্ড সিরিজের ফোন 'ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট'। এবার ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন (OnePlus Nord 4) লঞ্চ হবে বলেও শোনা যাচ্ছে। আর সেই ফোনেই ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। ইতিমধ্যেই ৭০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন ভারতে লঞ্চ করেছে স্যামসাং এবং আইটেল সংস্থা। স্যামসাং গ্যালাক্সি এফ৬২, স্যামসাং গ্যালাক্সি এম৫১ এবং আইটেল পি৪০- এই তিনটি ফোনে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। 

এখনও পর্যন্ত ওয়ানপ্লাস সংস্থা যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে ওয়ানপ্লাস Ace ৩ প্রো মডেলে রয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি, ৬১০০ এমএএইচ ব্যাটারি। তবে এবার ৬০০০ এমএএইচ- এর গণ্ডি পার করে ৭০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন লঞ্চ করবে ওয়ানপ্লাস, তেমনই শোনা যাচ্ছে। তবে ঠিক কোন ফোনে এই ফিচার থাকবে এবং তা কবে প্রকাশ্যে আসবে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি ওয়ানপ্লাস সংস্থা। সূত্রের খবর, এই ফোন নিয়ে সবে কাজকর্ম শুরু হয়েছে। অর্থাৎ লঞ্চ হতে এখনও যে বেশ দেরি রয়েছে তা স্পষ্ট। তবে ৭০০০ এমএএইচ ব্যাটারি সমেত যে 'নর্ড' সিরিজেই লঞ্চ করবে ওয়ানপ্লাস তা মোটামুটি ভাবে বোঝা গিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে সম্ভবত থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি। 

সম্প্রতি ২০ হাজার টাকার কম দামে একটি ৫জি ফোন লঞ্চ করেছে ওয়ানপ্লাস সংস্থা 

ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। এটি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের সাকসেসর মডেল। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের নতুন ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এর পাশাপাশি রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৪ বেসড অক্সিজেন অপারেটিং সিস্টেম ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 

আরও পড়ুন- দুটো ফ্রন্ট ক্যামেরা সেনসর, রেয়ার ক্যামেরা ইউনিটেও আকর্ষণীয় ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget