এক্সপ্লোর

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন, অনলাইনে কেনা যাবে কোথা থেকে?

Realme 15 Lite 5G: রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ চিপসেটও থাকতে পারে। আর এই ফোনে পেতে পারেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। 

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন। এখনও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে এই ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে, রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে। অনুমান, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং এটি একটি OLED স্ক্রিন হতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে, যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ চিপসেটও থাকতে পারে। আর এই ফোনে পেতে পারেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। 

ভারতে দাম কত হতে পারে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোনের (সম্ভাব্য) 

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ২০,৯৯৯ টাকা। এই দামের উপর ছাড় দেবে অ্যামাজন। তার ফলে, দাম কমে হতে পারে ১৭,৯৯৯ টাকা। আর কোনও র‍্যাম-স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হবে কিনা তার আভাস অ্যামাজনের সাইটে পাওয়া যায়নি। Glitz Gold রঙে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আর কোনও রঙে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয় এখনও। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। রেয়ার ক্যামেরায় ২০এক্স ডিজিটাল জুমের সাপোর্ট পাওয়া যেতে পারে। রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে তাদের এই ফোন সম্পর্কে বিশদে কিছু ঘোষণা করেনি। 

ভারতে রিয়েলমি 'সি' সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে 

ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন। এটি একটি ৫জি ফোন হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, এই ফোন বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে, অর্থাৎ দাম আকাশছোঁয়া হবে না, থাকবে সাধ্যের মধ্যেই। রিয়েলমি 'সি' সিরিজের একটি ফোন এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। ভিয়েতনামে আগেই এই ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, রিয়েলমি ১৫এক্স ফোনের মতোই হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। দুই ফোনের যথেষ্ট মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে রেডমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ১৫সি সিরিজের ফোন এবং নোট ১৫ সিরিজের ফোন। আগামী কয়েক মাসের মধ্যে এইসব ফোন লঞ্চ হবে দেশের বাজারে। 

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget