এক্সপ্লোর

Realme Smartphone: পঞ্চম বর্ষপূর্তি, নতুন রঙে ভারতে হাজির রিয়েলমি সি৫৫, দাম কত? কোন রঙেই বা পাওয়া যাচ্ছে?

Realme C55: প্রাথমিক ভাবে রিয়েলমি সি৫৫ ফোন পাওয়া যাচ্ছিল Rainy Night এবং Sunshower- এই দুই রঙে। এবার সেই তালিকায় সংযোজন হয়েছে Rainforest রঙের মডেল। 

Realme Smartphone: রিয়েলমি সি৫৫ (Realme C55) ফোন পাওয়া যাচ্ছে একটি নতুন রঙে। রিয়েলমি (Realme 5th Anniversary) সংস্থার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রঙে উপলব্ধ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন। চলতি বছর মার্চ মাসের শুরুর দিকে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। সেই সময় দুটো রঙে রিয়েলমি সি৫৫ ফোন উপলব্ধ ছিল ভারতের বাজারে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি রঙের শেড। 

ভারতে রিয়েলমি সি৫৫ ফোনের দাম

রিয়েলমি সি৫৫ ফোনের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। Sun shower এবং Rainy Night- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন। জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। 

বর্তমানে রিয়েলমি সি৫৫ ফোন কোন কোন রঙে পাওয়া যাচ্ছে

প্রাথমিক ভাবে রিয়েলমি সি৫৫ ফোন পাওয়া যাচ্ছিল Rainy Night এবং Sunshower- এই দুই রঙে। এবার সেই তালিকায় সংযোজন হয়েছে Rainforest রঙের মডেল। 

রিয়েলমি সি৫৫ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এর সঙ্গে থাকছে Realme UI 4.0- এর সাপোর্ট। রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে ৫জি কানেক্টিভিটি।

Poco Smartphone: পোকো এফ৫ ৫জি সিরিজ (Poco F5 5G Series) আগামী ৯ মে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে পোকো এফ৫ ৫জি (Poco F5 5G) এবং পোকো এফ৫ প্রো ৫জি (Poco F5 Pro 5G) - এই দুই মডেল। ভারতেও একই দিনে লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ ৫জি ফোন। এই ফোন পোকো এফ৪ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে। 

আরও পড়ুন-  সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget