এক্সপ্লোর

Realme Earbuds: ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চলবে প্রায় ৭ ঘণ্টা ! ভারতে হাজির রিয়েলমি বাডস এয়ার ৬, দাম কত?

Realme Buds Air 6: এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে ৫০ ডেসিবেল পর্যন্ত স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে।

Realme Earbuds: রিয়েলমি সংস্থা ভারতে দুটো ইয়ারফোন লঞ্চ করেছে। তার মধ্যে একটি হল রিয়েলমি বাডস এয়ার ৬ (Realme Buds Air 6)। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (True Wireless Stereo Earbuds)। রিয়েলমির এই ইয়ারবাডস আসলে রিয়েলমি বাডস এয়ার ৫- এর সাকসেসর মডেল। এই বাডস এয়ার ৫ ইয়ারবাডস গতবছর অর্থাৎ ২০২৩ সালে ভারতে লঞ্চ করেছিল রিয়েলমি সংস্থা। নতুন রিয়েলমি বাডস এয়ার ৬ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের Deep Bass Driver। এছাড়াও ৫০ ডেসিবেল পর্যন্ত স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। এই ইয়ারবাডস একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় নষ্ট হবে না। 

ভারতে রিয়েলমি বাডস এয়ার ৬- এই ইয়ারবাডসের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী অফার রয়েছে, কোন কোন রঙে লঞ্চ হয়েছে- জেনে নিন সবিস্তারে 

ভারতে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে ৩২৯৯ টাকায়। তবে ব্যাঙ্ক অফার সমেত এই ইয়ারয়াবডস প্রথম সেলে কেনা যাবে ২৯৯৯ টাকায়। আগামী ২৭ মে দুপুর ১২টায় প্রথমবার এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থা ওয়েবসাইট, রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন দোকান থেকে। ফ্লেম সিলভার এবং ফরেস্ট গ্রিন- এই দুই রঙে কেনা যাবে রিয়েলমি বাডস এয়ার ৬ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। 

রিয়েলমি বাডস এয়ার ৬ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন একনজরে 

  • রিয়েলমির এই ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের Deep Bass Driver, যার সাহায্যে ইউজাররা bass heavy sound উপভোগ করতে পারবেন। 
  • এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে ৫০ ডেসিবেল পর্যন্ত স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকার ফলে ইউজার যদি ফোনে কথা বলার সময় ইয়ারবাডস ব্যবহার করেন তাহলে স্পষ্ট শব্দ শুনতে পারবেন। 
  • এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে ৬টি মাইক্রোফোন। যখন ইয়ারবাডস ফোনের সঙ্গে সংযুক্ত থাকবে তখন ফোনকল এলে এই মাইক্রোফনগুলির সাহায্যেই ভালভাবে কথা বলতে পারবেন ইউজাররা।
  • এই ৬টি মাইক্রোফোনেই রয়েছে ৪০০০ হার্টজের আলট্রা ওয়াইড ব্যান্ড নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। তার ফলে আশপাশের শব্দে কোনও অসুবিধা হবে না। শোনা যাবে স্পষ্ট শব্দ। 
  • চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে রিয়েলমি সংস্থা। ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রিয়েলমি বাডস এয়ার ৬- এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে। 
  • মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডসে ৭ ঘণ্টা পর্যন্ত গান শুনতে পারবেন ইউজাররা। গেম খেলার জন্যেও এই ইয়ারবাডস ভালভাবে কাজ করবে। কারণ এখানে রয়েছে 55ms Super Low Latency মোড। 
  • ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। তার সঙ্গে রয়েছে গুগল ফাস্ট পেয়ার ফিচারের সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপ, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ডিভাইসে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget