এক্সপ্লোর

Realme GT Phones: বাড়ছে চাহিদা, রিয়েলমি 'জিটি' সিরিজের তিনটি ফোন একসঙ্গে আসছে ভারতে, একটি 'স্পেশ্যাল এডিশন'- এর ফোন

Realme GT Series Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৭, রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন এবং রিয়েলমি জিটি ৭টি- এই তিনটিন ফোন।

Realme GT Phones: ভারতে আসছে রিয়েলমি 'জিটি' সিরিজের তিনটি নতুন ফোন। শোনা যাচ্ছে, একই সঙ্গে লঞ্চ হবে রিয়েলমির এই ফোনগুলি। এবার দেশে আসছে রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন এবং রিয়েলমি জিটি ৭টি ও রিয়েলমি জিটি ৭- এই তিন ফোন। ড্রিম এডিশনের এই স্পেশ্যাল এডিশন ফোন লঞ্চ হবে নির্দিষ্ট ডিজাইনের সঙ্গে। স্ট্যান্ডার্ড মডেলের মতোই ইন্টারনাল স্পেসিফিকেশন থাকতে পারে রিয়েলমি জিটি সিরিজের এই স্পেশ্যাল এডিশন ফোনে। অন্যদিকে জানা গিয়েছে, রিয়েলমি জিটি ৭ ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ প্রসেসর। 

রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন যে ভারতে লঞ্চ হবে তার আভাস সংস্থার তরফেই দেওয়া হয়েছে এক্স মাধ্যমে। ২৭ মে লঞ্চ হবে এই ফোন। এর সঙ্গে লঞ্চ হবে রিয়েলমি জিটি ৭ এবং রিয়েলমি জিটি ৭টি- এই দুই ফোনও। ২৭ মে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এই ফোনগুলি লঞ্চের কথা রয়েছে। দেশে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে। 

রিয়েলমি সংস্থা এক্স মাধ্যমে টিজার প্রকাশ করলেও ফোনের ডিজাইন প্রকাশ করেনি। ছবিতে দেখা গিয়েছে একটি ফর্মুলা ১ রেসিং গাড়ি উজ্জ্বল সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা রয়েছে। অনুমান, রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন ফোনে স্পোর্টস কাস্টোমাইজশন আইকন, থিম, এক্সক্লুসিভ প্যাকেজিং, আলাদা ধরনের ডিজাইন থাকতে চলেছে। এর ফলেই ফোনটি রিয়েলমি জিটি ৭- এই স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট থেকে একদম আলাদা হবে। 

রিয়েলমির এর আগে অন্যান্য স্পেশ্যাল এডিশনের স্মার্টফোনের মতোই রিয়েলমি জিটি ৭ ফোনের থেকে কিছুটা অন্যরকমের ডিজাইনে রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশনের ফোন লঞ্চ হবে। তবে স্পেসিফিকেশন থাকবে স্ট্যান্ডার্ড মডেলের মতোই। রিয়েলমি জিটি ৭ ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। তার সঙ্গে ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ই প্রসেসর। ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget