এক্সপ্লোর

Realme Narzo 70 5G: ভারতে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? দাম কত হতে পারে এই ফোনের? কী কী ফিচারই বা থাকতে পারে?

Realme Narzo Series Smartphone: রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। 

Realme Narzo 70 5G: ভারতে রিয়েলমি নারজো ৭০ ৫জি (Realme Narzo 70 5G) ফোন লঞ্চ হবে আগামী ২৪ এপ্রিল। দেশে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম এবং বেশ কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমি নারজো সিরিজের (Realme Narzo Series) এই ৫জি ফোনে (5G Phone) থাকতে চলেছে একটি AMOLED ডিসপ্লে। জানা গিয়েছে, এই ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (In Display Fingerprint Scanner) থাকবে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের (Biometric Authentification) জন্য। রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ ৫জি মডেল। এই ফোনে একটি ভেপার চেম্বার (Vapour Chember) থাকবে থার্মাল ম্যানেজমেন্টের (Thermal Management) জন্য। অর্থাৎ একটানা অনেকক্ষণ ফোন ব্যবহারের পর ডিভাইস যাতে গরম হয়ে না যায়, অথবা গরম হয়ে গেলেও যাতে সেই তাপ সঠিক সময়ে ফোন থেকে বেরিয়ে যায় সেই জন্য থাকবে এই ভেপার চেম্বার। এছাড়াও রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। 

রিয়েলমির এই ফোনের অফিশিয়াল মাইক্রোসাইটে দেখা গিয়েছে, রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৪ এপ্রিল, দুপুর ১২টায়। এই ফোনের দাম ভারতে ১৫ হাজার টাকার কম থেকেই শুরু হবে বলে জানা গিয়েছে। এই একই দিনে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনও লঞ্চের কথা রয়েছে। এই ফোনের দাম হতে হতে পারে ১২ হাজার টাকার কম। তবে নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। 

রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন সম্পর্কে আর কী কী তথ্য জানা গিয়েছে 

  • এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে চলেছে। 
  • মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে পারে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে।
  • এই ফোনে ৪৩৫৬ মিলিমিটারের চৌকো আকৃতির ভেপার চেম্বার সিস্টেম থাকতে চলেছে ফোন ঠান্ডা রাখার জন্য। 
  • এই ফোনের যে ছবি মাইক্রোসাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে গোলাকার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। 
  • এছাড়াও এই ফোনের ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে চলেছে অথেনটিফিকেশনের জন্য। 

আরও পড়ুন- ফের ভারতে দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের, এখন কত টাকায় কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget