এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে, কোন ফোন লঞ্চ হবে?

Realme P2 Pro: শোনা যাচ্ছে, ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি পি২ প্রো ফোন। আর থাকতে পারে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ।

Realme Phones: রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1Pro 5G) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছিল এবছর এপ্রিল মাসে। রিয়েলমি পি১ ৫জি সিরিজের (Realme P1 5G Series) পর এবার ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি২ ৫জি সিরিজ (Realme P2 5G Series)। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন ওয়েবসাইটে (BIS Certification Website) রিয়েলমি পি২ প্রো ফোনের (Realme P2 Pro 5G) নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে রিয়েলমি পি২ ৫জি সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।

শোনা যাচ্ছে, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে রিয়েলমি পি২ প্রো ফোনে। অনুমান, রিয়েলমি পি২ প্রো ফোন আগামী ২৯ অগস্ট লঞ্চ হতে পারে ভারতে। তবে রিয়েলমি সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি পি২ প্রো ফোন। আর থাকতে পারে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ। সবুজ এবং ধূসর রঙে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, ভারতে রিয়েলমি পি২ সিরিজের প্রো মডেলের দাম ২০ হাজার টাকার আশপাশে হতে পারে। তবে রিয়েলমি পি২ প্রো মডেলের নির্দিষ্ট দাম প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

রিয়েলমি ১৩ ৫জি সিরিজ 

ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজ। রিয়েলমি সংস্থা জানিয়েছে, এই সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী ২৯ অগস্ট, দুপুর ১২টায়। রিয়েলমি ১৩ এবং রিয়েলমি ১৩ প্লাস- এই দুই ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজের মধ্যে। রিয়েলমি ১২ এবং রিয়েলমি ১২ প্লাস- এই দুই ফোনের সাকসেসর  হিসেবে লঞ্চ হবে ওই দুই ফোন। এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা তাদের নতুন স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে ঘোষণা করেছে। ভারতে লঞ্চের পর রিয়েলমি ১৩ সিরিজের ফোন কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোর থেকে। 

আরও পড়ুন- ভারতে চাহিদা বাড়ছে ৫জি ফোনের, সস্তায় নতুন মডেল আনছে ইনফিনিক্স, কী কী ফিচার থাকবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget