এক্সপ্লোর

Realme Smartphones: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন, নিশ্চিতভাবে কী কী ফিচার থাকতে চলেছে?

Realme Narzo N65 5G:

Realme Smartphones: রিয়েলমি সংস্থা তাদের নারজো সিরিজের (Realme Narzo Series Phone) নতুন ফোন ভারতে লঞ্চ করবে একথা আগেই শোনা গিয়েছিল। এবার সেই ফোন লঞ্চের নির্দিষ্ট দিন প্রকাশ্যে এল। রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন (Realme Narzo N65 5G) আগামী ২৮ মে লঞ্চ হবে ভারতে। সোনালি রঙে এবং চকচকে অর্থাৎ গ্লসি ফিনিশ (Glossy Finish) নিয়ে লঞ্চ হবে এই ফোন। রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের ব্যাক প্যানেলে (Back Panel) থাকবে বড় আকারের গোলাকার রেয়ার ক্যামেরা ইউনিট (Large Circular Rear Caera Setup)। মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকবে রিয়েলমির এই ফোনে। আনুষ্ঠানিক লঞ্চের আগে প্রকাশ্যে এসেছে এই ফোনের বেশ কিছু ফিচার। চলুন দেখে নেওয়া যাক। 

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে কোন কোন ফিচার নিশ্চিত ভাবে থাকতে চলেছে 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন থাকবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই তথ্য পাওয়া গিয়েছে রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইটে তৈরি হওয়া মাইক্রোসাইটের মাধ্যমে। এটি একটি ফ্ল্যাট ডিসপ্লে হতে চলেছে। এর উপরে থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের সাপোর্ট থাকতে চলেছে। রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 
  • রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকবে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে। 
  • এই ফোনে থাকতে চলেছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে।
  • এই ফোন ৭.৮৯ মিলিমিটার পুরু। ওজন ১৯০ গ্রাম।
  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মোটো জি০৪এস ফোনের স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।  

রিয়েলমি এন৬৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬৫ ৫জি ফোনের একটি rebadged ভার্সান হিসেবে, এমনটাই জানিয়েছে রিয়েলমি সংস্থা। তাই এই দুই ফোনের দাম একই ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। লঞ্চের পর রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন প্রতিযোগিতায় নামবে রেডমি ১৩সি ৫জি ফোনের সঙ্গে, এমনটাই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। তাই এই ফোনের দামের সঙ্গে মিল থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের। তবে নিশ্চিত ভাবে এই ফোনের দাম এখনও ঘোষণা করেনি রিয়েলমি সংস্থা। 

আরও পড়ুন- মোটো জি০৪এস ভারতে কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে, দেখে নিন সম্ভাব্য ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget